Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নেপালে গণমাধ্যমের ভবনে আগুন, বন্ধ ‘দ্য কাঠমান্ডু পোস্ট’ ওয়েবসাইট

Nuri JahanbyNuri Jahan
৭:৪৪ pm ০৯, সেপ্টেম্বর ২০২৫
in Lead News, বিশ্ব
A A
0

নেপালে টানা সহিংস বিক্ষোভের মধ্যে রাজধানী কাঠমান্ডুতে আগুনে পুড়ল দেশের সবচেয়ে বড় গণমাধ্যম প্রতিষ্ঠান কান্তিপুর পাবলিকেশনসের ভবন। ভারতীয় সংবাদপত্র দ্য হিন্দু এ তথ্য জানিয়েছে। 

টুইটারে একটি ভিডিও পোস্ট করেছে দ্য হিন্দু। এতে দেখা যায়, একটি বহুতল ভবনে দাউদাউ জ্বলছে আগুন।

কান্তিপুর পাবলিকেশনস থেকে প্রকাশিত হয় ইংরেজি দৈনিক ‘দ্য কাঠমান্ডু পোস্ট’। ভবনটিতে এই পত্রিকার কার্যালয়সহ আরও বিভিন্ন অফিস ছিল।

আগুন লাগার পর দ্য কাঠমান্ডু পোস্টের ওয়েবসাইট বন্ধ হয়ে যায়। তবে এতে হতাহতের কোনো খবর এখনো পাওয়া যায়নি।

এর আগে প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির পদত্যাগের পরও শান্ত হয়নি নেপালের রাজপথ। সর্বশেষ তথ্য অনুযায়ী, তিনি নিজ দেশ ছেড়ে দুবাইয়ে পাড়ি জমানোর পরিকল্পনা করছেন।

প্রধানমন্ত্রীর পদত্যাগের আগে পার্লামেন্ট ভবন, রাজনৈতিক দলের কার্যালয়, মন্ত্রীদের বাড়ি-ঘরসহ বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ ও ভাঙচুর করতে দেখা যায় বিক্ষোভকারীদের। তিনি পদত্যাগের পরও এ অগ্নিসংযোগ অব্যাহত আছে।

এমন পরিস্থিতিতে সাধারণ মানুষকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন নেপালের সেনাপ্রধান অশোক রাজ সিগদেল। তিনিসহ দেশটির অন্যান্য সরকারি কর্মকর্তারা একটি বিবৃতি দিয়েছেন।

এতে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে সেনাপ্রধানসহ অন্যরা বলেছেন, প্রধানমন্ত্রী কেপি শর্মার পদত্যাগপত্র যেহেতু গৃহীত হয়েছে। আমরা সব নাগরিককে শান্ত থাকা এবং আরও প্রাণহানিও সম্পদের ধ্বংস এড়ানোর আহ্বান জানাচ্ছি। আমরা সব পক্ষকে রাজনৈতিক সংলাপের মাধ্যমে একটি দ্রুত ও শান্তিপূর্ণ পথ বেছে নেওয়ার আহ্বান জানাচ্ছি।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম