Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

টঙ্গীতে তুলার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

Taslima TanishabyTaslima Tanisha
৩:২৬ pm ০৮, নভেম্বর ২০২৫
in Lead News, সারাদেশ
A A
0

গাজীপুরের টঙ্গীতে একটি তুলার গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ শনিবার দুপুর দেড়টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। আগুনে অন্তত সাতটি তুলার গুদাম পুড়ে গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা সাড়ে ১১টার দিকে প্রথমে আব্দুল মান্নান মিয়ার তুলার গুদামে আগুনের সূত্রপাত হয়। এরপর মুহূর্তের মধ্যে পাশের বাবুল মিয়া, আব্দুস সাত্তার চৌধুরী, শহীদুল ইসলাম, শাহীন, সাত্তার চৌধুরী ও জহিরুল ইসলামের মালিকানাধীন গুদামগুলোতেও আগুন ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় আশপাশের এলাকা ধোঁয়ায় ঢাকা যায়।

টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহিন আলম জানান, খবর পেয়ে একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতি ও আগুন লাগার কারণ তদন্তের পর জানা যাবে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, তুলা দাহ্য পদার্থ হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এছাড়া দুর্ঘটনাস্থলে পানির স্বল্পতার কারণে আগুন নেভাতে সময় লেগেছে। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে সক্ষম হন।

আগুন লাগার খবর প্রথমে ১১টা ৪৫ মিনিটে আসে এবং ১১টা ৪৯ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে তিনটি স্টেশনের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম