Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায়

Taslima TanishabyTaslima Tanisha
৮:৪৯ pm ৩০, অক্টোবর ২০২৫
in অন্যান্য, সারাদেশ
A A
0

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া:

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুলালপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে ১৬ হাজার ২শত টাকা জরিমানা আদায় করা হয়। ৩০ অক্টোবর (বৃহস্পতিবার) দুপুরে বিভিন্ন আইনে ৩ টি পোল্ট্রি ফার্ম, ১ দোকানি ও ৩ মোটর সাইকেল আরোহীকে এজরিমানা করেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান।

প্রশাসন সূত্রে জানা যায়, নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা প্রশাসন। অভিযানে উপজেলার দুলালপুর ইউনিয়নের বেজুরা গ্রামের রাস্তা সংলগ্ন বসত বাড়ির পাশে অপরিচ্ছন্ন পরিবেশে ৩ টি পোল্ট্রি ফার্ম স্থাপন করে এক অসাধু পোল্ট্রি খামারী। খামারে

অপরিচ্ছন্ন পরিবেশের কারণে আশেপাশের লোকজনের বসবাসের সমস্যা সৃষ্টি করায় ও নিবন্ধন না থাকায় উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তার প্রসিকিউশনের ভিত্তিতে মালিককে পশুরোগ আইন, ২০০৫ অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ফার্মে পরিস্কার, পরিচ্ছন্নতা সঠিকভাবে মেনে চলার জন্য এবং সকল কাগজপত্র হালনাগাদ করে ব্যবসা পরিচালনার নির্দেশ প্রদান করে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান।

একই দিনে পিপল সুইটস এন্ড ব্যাকারিতে অস্বাস্থ্যকর পরিবেশের জন্য মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয় ও ঢাকনা ব্যবহার করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। এসময় সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী ৩ জন মোটরসাইকেল আরোহীকে ১২ শত টাকা জরিমানা করা হয়।

এছাড়া, বেজুরা এলাকায় চলমান প্রকল্পের কাজ পরিদর্শন করেনর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান। অভিযানের সময় ব্রাহ্মণপাড়া থানা পুলিশ ও আনসারের একটি দল সহযোগীতা করেন।

এ সময় ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান বলেন, জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম