Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বিদেশে অবস্থানকারী করদাতাদের রিটার্ন জমা সহজ হলো, ই–মেইলে যাবে ওটিপি

Taslima TanishabyTaslima Tanisha
২:১৪ pm ২৩, অক্টোবর ২০২৫
in Lead News, অন্যান্য, অর্থনীতি
A A
0

বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতাদের জন্য বার্ষিক আয়কর বিবরণী বা ই–রিটার্ন দাখিল এখন আরও সহজ হলো। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রবাসী করদাতারা আর শুধু বাংলাদেশে নিবন্ধিত মোবাইল নম্বরেই নয়, বরং ই–মেইলের মাধ্যমেও ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) পাবেন।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতদিন ই–রিটার্ন নিবন্ধনের সময় ওটিপি পাঠানো হতো কেবল সেই মোবাইল নম্বরে, যা করদাতার নামে বায়োমেট্রিক নিবন্ধিত। কিন্তু বিদেশে থাকা অনেক করদাতার কাছে এমন সিম না থাকায় নতুন এই ব্যবস্থা চালু করেছে এনবিআর।

এতে বলা হয়, বিদেশে অবস্থানরত করদাতারা এখন থেকে তাদের পাসপোর্ট নম্বর, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর, ভিসা সিলের কপি, ই–মেইল ঠিকানা ও ছবি সংযুক্ত করে নির্ধারিত একটি ই–মেইল ঠিকানায় আবেদন পাঠাতে পারবেন। যাচাই–বাছাই শেষে এনবিআর আবেদনকারীর ই–মেইলে ওটিপি ও নিবন্ধন লিংক পাঠাবে। ওই লিংকের মাধ্যমে সহজেই ই–রিটার্ন সিস্টেমে নিবন্ধন সম্পন্ন করে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করা যাবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২০২৫–২৬ অর্থবছরে এ পর্যন্ত সাড়ে আট লাখের বেশি করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করেছেন। রিটার্ন জমা দেওয়ার নির্ধারিত সময় ১ জুলাই থেকে ৩০ নভেম্বর পর্যন্ত।

এ বছর থেকে ৬৫ বছর বা তদূর্ধ্ব প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক ছাড়া অন্যান্য সকল ব্যক্তিশ্রেণির জন্য অনলাইন রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। তবে যারা অব্যাহতি পেয়েছেন, তারাও চাইলে অনলাইনে রিটার্ন দিতে পারবেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম