Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সীমান্ত ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে বিজিবির মতবিনিময়

Bangla FMbyBangla FM
৩:৪৩ pm ১২, মে ২০২৫
in অন্যান্য
A A
0

সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সীমান্ত নিরাপত্তা ও পুশইন রোধসহ সাম্প্রতিক নানা ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছে ৪৬ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ব্যাটালিয়ন।

সোমবার (১২ মে) বিকেলে শ্রীমঙ্গল বিজিবি সেক্টরের মিলনায়তনে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া।

সভায় অধিনায়ক বলেন, “সীমান্তে পুশইন, চোরাচালান ও অন্যান্য নিরাপত্তা সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবিলায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। জেলার বিভিন্ন সীমান্তে ৬৯ জন পুশইনের ঘটনা ঘটেছে,যাদের মধ্যে অধিকাংশই ৪৬ ও ৫২ বিজিবির দায়িত্বাধীন এলাকায়। পুশইন রোধে সীমান্তে টহল ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।”

তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন,“সীমান্ত নিরাপত্তা রক্ষায় গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা গুরুত্বপূর্ণ। তথ্যের আদান-প্রদানের মাধ্যমে আমরা আরও কার্যকরভাবে কাজ করতে পারবো।”

এ সময় ৪৬ বিজিবির উপ-অধিনায়ক মেজর সৈয়দ ইশতিয়াক মোর্শেদ,সহকারী পরিচালক মো. জামাল হোসাইনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন;এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট ও দৈনিক ইনকিলাবের জেলা সংবাদদাতা এস এম উমেদ আলী, বাংলা এফএম এর সত্যজিৎ দাস,প্রথম আলোর শ্রীমঙ্গল প্রতিনিধি শিমুল তরফদারসহ আরও অনেকে।

এই সভা সীমান্ত নিরাপত্তা বিষয়ে তথ্যভিত্তিক আলোচনার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠেছে বলে মন্তব্য করেন অংশগ্রহণকারীরা।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম