Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

লাউয়াছড়ায় ডাকাতির ঘটনায় গ্রেফতার ৩,উদ্ধার লুটের মোবাইল-সিএনজি

Bangla FMbyBangla FM
৯:১৪ am ০৬, জুন ২০২৫
in আইন ও আদালত
A A
0

মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জে লাউয়াছড়া জাতীয় উদ্যানে সংঘটিত ডাকাতির ঘটনায় জড়িত আন্তঃজেলা ডাকাতচক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় লুট হওয়া ৭টি মোবাইল ফোন এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে।

গত ৩১ মে রাতে কমলগঞ্জ উপজেলার ফুলবাড়ি চা-বাগান সংলগ্ন বাঘরাবাড়ি এলাকায়,১০-১৫ জনের একটি সশস্ত্র ডাকাত দল রাস্তায় গাছ ফেলে যানবাহন থামিয়ে যাত্রী ও চালকদের মারধর করে সর্বস্ব লুটে নেয়। এ ঘটনার পর ১ জুন কমলগঞ্জ থানায় একটি মামলা রুজু হয়।

মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম), শ্রীমঙ্গল সার্কেলের এএসপি,কমলগঞ্জ থানার ওসি ও তদন্ত কর্মকর্তা এসআই অনিক রঞ্জন দাসের নেতৃত্বে পুলিশের একটি টিম তদন্ত শুরু করে।

৩ জুন ভোরে,কমলগঞ্জের দক্ষিণ কানাইদেশী গ্রামে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় ডাকাত জাহান আহমেদ রাজু’কে। তার কাছ থেকে একটি লুটকৃত স্মার্টফোন উদ্ধার করা হয়।

এরপর,বনগাঁও এলাকা থেকে ধরা পড়ে মহরম আলী। তার কাছ থেকেও একটি মোবাইল উদ্ধার হয়।

রাতেই শ্রীমঙ্গলের সাতগাঁও স্ট্যান্ড থেকে গ্রেফতার করা হয় ডাকাত দলের সদস্য ও সিএনজি চালক সালাম মিয়াকে। তার কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটি জব্দ করা হয়।

অভিযান চলাকালে লাউয়াছড়া উদ্যানে একটি পরিত্যক্ত ব্যাগ থেকে আরও ৫টি লুট হওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,জাহান আহমেদ রাজু ও মহরম আলীর বিরুদ্ধে পূর্বে চুরি ও ডাকাতির একাধিক মামলা রয়েছে। চক্রটি হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া থেকে এসে স্থানীয় সহযোগীদের মাধ্যমে এসব অপরাধ সংঘটিত করত।

চিহ্নিত আরও কয়েকজন ডাকাত সদস্যের বিরুদ্ধে অভিযান চলছে। পুলিশ বলছে,অপরাধীদের দ্রুতই আইনের আওতায় আনা হবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম