Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পাইকগাছায় পৃথক পৃথক ভাবে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

Bangla FMbyBangla FM
৪:০৯ pm ০২, মে ২০২৫
in সারাদেশ
A A
0

পাইকগাছা প্রতিনিধি:


পাইকগাছায় পৃথক পৃথক ভাবে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন সহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে জাতীয় ও কালো পতাকা উত্তোলন, শোক র‍্যালি, আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান ও খাবার বিতরণ সহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

বৃহস্পতিবার সকালে জেলা সুপার মার্কেটের সামনে উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে জাতীয় ও কালো পতাকা উত্তোলন করা হয়। এরপর শোক র‍্যালি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভা মাঠে শহিদ মিনার চত্বরে আন্তর্জাতিক শ্রমিক দিবসের উপর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক সানা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত সচিব মো. তৌহিদুর রহমান। প্রধান বক্তা ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডাইরেক্টর সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম কাগজী। যুগ্ম সম্পাদক মাহমুদুল হাসান সোহেল ও সাংগঠনিক সম্পাদক বাবুল শরীফ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক প্যানেল মেয়র এসএম ইমদাদুল হক, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সহকারী সেক্রেটারি অধ্যক্ষ আব্দুর রহিম, পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক কাউন্সিলর কামাল আহমেদ সেলিম নেওয়াজ, সাবেক কাউন্সিলর এসএম তৈয়েবুর রহমান,উপজেলা যুবদলের সদস্য সচিব ও সাবেক কাউন্সিলর ইমরান সরদার, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি রেজওয়ান সিদ্দিকী, সাধারণ সম্পাদক ডাঃ আসাদুজ্জামান, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামান, আব্দুল করিম,সংগঠনের উপদেষ্টা ইলিয়াস হোসেন, আলহাজ্ব ফয়সাল মাহমুদ অপু, এডভোকেট আকরামুল হক বিশ্বাস,সহ সভাপতি শেখ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক সুরমান আলী মোড়ল। বক্তব্য রাখেন ইমরান হোসেন, হাবিবুর গোলদার, পরেশ চন্দ্র মন্ডল ও জিহাদ হোসেন।


এছাড়াও সকালে সকল পরিবহন কাউন্টার বন্ধ রেখে ১মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে পাইকগাছা পরিবহন স্ট্যান্ড শ্রমিকদের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি বের করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভা ও দোয়া মুনাজাত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।পরিবহন স্ট্যান্ডের সাধারণ সম্পাদক মো. আবু সাদ দুখু’র সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এসময় বক্তব্য রাখেন পাইকগাছা পরিবহন ষ্ট্যান্ড কমিটির সম্মানিত উপদেষ্টা আজিজুর রহমান লাভলু, বক্তব্য রাখেন সভাপতি মোহাম্মদ আতাউর রহমান, সহ-সভাপতি শহীদুল ইসলাম মিল্টন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান, গোলাম বারি খোকন, মো. মহিবুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন বাবলু, কোষাধক্ষ্য মো. শাহজাহান কবীর,রোজিনার ম্যানেজার মনিরুল ইসলাম মন্টু, প্রচার সম্পাদক মাসুদ পারভেজ রাজু, দপ্তর সম্পাদক ফয়সাল আহমেদ সহ পরিবহন স্ট্যান্ডের এর সকল ম্যানেজার এবং উপস্থিত গাড়ির শ্রমিক বৃন্দ।


অন্যদিকে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বিকালে পাইকগাছা থানা জামে মসজিদের সামনে থেকে একটি র‍্যালি শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জিরোপয়েন্ট চত্বরে সংগঠনের উপজেলা সভাপতি মাওলানা নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমীর ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা মাওলানা গোলাম সরোয়ার, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম, কাজী তমজিদ আলম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা সাঈদুর রহমান, সেক্রেটারি মাওলানা বুলবুল আহমেদ, পৌর আমীর ডাঃ জিএম আসাদুল হক, সেক্রেটারি মিজানুর রহমান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা কামাল হোসেন, এডভোকেট আব্দুল মজিদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সেক্রেটারি ডাঃ আসাদুজ্জামান, জামায়াত নেতা প্রভাষক মোমিন উদ্দিন, মাওলানা আব্দুল মজিদ, এডভোকেট রুহুল আমিন, সম আব্দুল্লাহ আল মামুন, মুহাম্মদ শফিয়ার রহমান, শিবিরের দক্ষিণ জেলা সভাপতি আবুজার গিফারী, শিবির নেতা তামিম রায়হান, আল মামুন ও মুজাহিদুল ইসলাম প্রমুখ।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম