Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাকেরগঞ্জে আহত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারকে ঈদ উপহার দিল উপজেলা প্রশাসন

Bangla FMbyBangla FM
৬:৪৭ am ০৭, জুন ২০২৫
in সারাদেশ
A A
0

বরিশাল প্রতিনিধি:
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বরিশালের বাকেরগঞ্জে গেজেটভুক্ত আহত ২৪ জন জুলাই যোদ্ধা এবং ৬টি শহীদ পরিবারের সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন।

শুক্রবার (৬ জুন ২০২৫) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজের সভাপতিত্বে উপহার বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন, সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমরান খান সালাম, গেজেটভুক্ত জুলাই যোদ্ধা সাব্বির আহমেদসহ স্থানীয় গণমাধ্যমকর্মী এবং সংশ্লিষ্ট পরিবারের সদস্যরা।

ইউএনও রুমানা আফরোজ বলেন, “জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান আমাদের ইতিহাসের এক গৌরবময় অধ্যায়। যাঁরা সে সময় জীবন বাজি রেখে আন্দোলনে অংশ নিয়েছেন, তাঁদের প্রতি জাতি চিরঋণী। ঈদ উপলক্ষে এই সামান্য উপহার তাঁদের প্রতি আমাদের ভালোবাসা ও কৃতজ্ঞতার প্রকাশ।”

তিনি আরও বলেন, “প্রতি বছর এই কার্যক্রমকে আরও বিস্তৃত করার পাশাপাশি শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের জন্য সরকারি সহায়তা সহজ ও প্রাতিষ্ঠানিক করতে কাজ করছে উপজেলা প্রশাসন।”

অনুষ্ঠানে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয় যখন এক শহীদ পরিবারের সদস্য বলেন, “আমার ছেলে দেশের জন্য জীবন দিয়েছে। আজ সরকার আমাদের স্মরণ করছে, এটা অনেক বড় প্রাপ্তি।”

আলোচনা পর্বে আহত যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা তাঁদের বিভিন্ন দাবি ও সমস্যার কথা ইউএনও’র কাছে তুলে ধরেন। ইউএনও জানান, এসব দাবির বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রয়োজনীয় সুপারিশ পাঠানো হবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম