Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মেয়ের বিয়ের দুদিন আগে বিস্ফোরণ মামলায় আটক কৃষক খলিল

Tanazzina TaniabyTanazzina Tania
৫:৩১ pm ১৩, নভেম্বর ২০২৫
in Semi Lead News, সারাদেশ
A A
0

নাজমুল হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি:

বিয়ের দিন তারিখ ঠিক বাজার সদায়ের প্রস্তুতি ডেকোরেশনসহ যাবতীয় কাযর্ক্রম সম্পূর্ণ। বিয়ের সানাই বেজে উঠার ঠিক আগ মূহুর্তে বেজে উঠলো বিরহের সানাই। সমস্ত বিয়ের আযোজন যেন মুখ থুবড়ে পড়লো। দিশেহারা হয়ে পড়লো পরিবারের সকল সদস্য।

হঠাৎ করেই মধ্যে রাতে পুলিশ এসে মেয়ের বাবাকে গ্রেফতার করে নিয়ে যাওয়ায় সব আয়োজনে যেন ভাটা পড়লো। এলাকাবাসীর দাবী কোন ধরনের মামলা মোকদ্দমা না থাকলেও সম্পূর্ণ অন্যায়ভাবে কৃষক খলিলকে গ্রেফতার করা হয়। এমন বেদনাময় ঘটনাটি ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলার ভরনিয়া সম্পদ বাড়ি গ্রামে ঘটেছে।

জানা গেছে. গত মঙ্গলবার রাতে পুলিশ অভিযান চালিয়ে নাশকতার পরিকল্পনাকারী হিসাবে চারজন ব্যক্তিকে গ্রেফতার করেন। পুলিশের দাবী আটকৃতরা আ’লীগের রাজনীতির সাথে জড়িত এবং ১৩ নভেম্বর নাশকতার পরিকল্পনাকারী। আটকৃতদের মধ্যে খলিলুর রহমান নামে এক ব্যক্তির মেয়ের বিয়ে(১৪ নভেম্বর) শুক্রবার।

স্থানীয়রা জানান, এক ছেলে দুই মেয়ের জনক খলিল। ছেলে বিদেশে থাকে বড় মেয়ের বিয়ে হয়েছে। ছোট মেয়ের বিয়ের জন্য ব্যাপক আয়োজন করেছেন তিনি। প্রায় তিনশতাধিক দাওয়াতি লোকের খাওয়ার আয়োজন ও মেয়ে বিদায়ের টেনশনে ছিলেন তিনি। কিন্তু হঠাৎ করেই তাকে মঙ্গলবার রাতে অজ্ঞাত কারণে পুলিশ আটক করে। পরে পুলিশ জানায় খলিল বিস্ফোরণ আইনের মামলায় গ্রেফতার হয়েছেন। এমন খবর ছড়িয়ে পড়লে বিয়ের আয়োজনে যেন শোকের ছায়া পড়ে যায়।

বৃহস্পতিবার বিকেলে সরেজমিনে ভরনিয়া এলাকায় খলিলের বাড়ীতে গেলে দেখা যায়। স্থানীয় ও আত্মীয় স্বজনদের সহায়তায় ডেকোরেটর সাজানোর কাজ চলছে। তবে বিয়ের আয়োজনের কাযর্ক্রম চললেও সবার মন যেন হতাশায় ভুগছে। অভিভাবকহীন বিয়ের আয়োজনে যেন কনেরও ব্যাপক ভাবে ভেঙে পড়েছেন।

সেখানে কথা হয় খলিলের স্ত্রী নাজমার সাথে তিনি বলেন,তার স্বামী কোন ধরনের রাজনীতি করতেন না। তিনি কৃষক শ্রেণীর মানুষ। জায়গা জমির বিরোধকে কেন্দ্র করে সব জেনেও স্থানীয় কয়েকজন বদমাইস লোক তার স্বামীকে পুলিশ দিয়ে ধরিয়ে মেয়ের বিয়ের আয়োজন পন্ড করতেই এমন কাজ করেছে। তিনি বলেন, তার স্বামী সম্পূর্ণ নির্দোষ তাকে দ্রুত জামিন দেওয়া হোক।

প্রতিবেশী বেলাল বলেন, খলিল কোন রাজনীতিতে সেভাবে জড়িত ছিলেন না। তাকে সম্পূর্ণ উদ্যোশো প্রণিতভাবে গ্রেফতার করা হয়েছে। মেয়ের বিয়ের আগে বাবাকে গ্রেফতার করে নিয়ে পুলিশ ব্যাপক অমানিবক আচরণ করেছেন বলে তিনি দাবী করেন।

খলিলের বড় মেয়ে খাইরুন নাহার জানান,আমার বাবা সেদিন তাফসির থেকে আসার পরেই পুলিশ আমাদের বাড়ি ঘেরাও করে। এরপর বাড়িতে ঢুকে বাবাকে আটক করতে চাইলে আমি জানতে চাই কেন আটক করবেন কোন মামলায় কাগজ দেখান। কিন্তু পুলিশ বলে উপরে আর্দেশ এরপর কোন কাগজ দেখাতে পারেনি। থানায় নিয়ে ছেড়ে দিতে চাইলেও পরে আদালতে পাঠিয়ে দেয়।

রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক বলেন, সুনিদিষ্ট অভিযোগের ভিত্তিতেই খলিলকে গ্রেফতার করা হয়েছে।

Tags: অপরাধগ্রেফতার
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম