Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ক্ষেতলালে ইউএনও আসিফ আল জিনাতের বিদায় সংবর্ধনা

Tanazzina TaniabyTanazzina Tania
৪:২৯ pm ২৯, নভেম্বর ২০২৫
in সারাদেশ
A A
0

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আসিফ আল জিনাতকে এক আবেগঘন পরিবেশে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার ২৯ নভেম্বর সকাল ১১টায় ক্ষেতলাল ডায়াবেটিস সমিতি, শিশু নিকেতন, সদর জুনিয়র হাই স্কুল ও ক্ষেতলাল প্রেস ক্লাবের যৌথ আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার ভূমি সাজ্জাদ পারভেজ। আবেগঘন এ বিদায় অনুষ্ঠানে সহকর্মী, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবন্দ উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল মায়া, কৃতজ্ঞতা ও স্মৃতিমাখা এক আবহ। দুই চোখে অশ্রুর ঝিলিক থাকলেও স্নিগ্ধ হাসি নিয়ে সবাইকে বিদায় জানান ইউএনও আসিফ আল জিনাত।

বক্তারা বলেন— ইউএনও আসিফ আল জিনাতের সৎ, নিষ্ঠাবান ও উন্নয়নমুখী কর্মকাণ্ড ক্ষেতলালবাসীর হৃদয়ে স্থায়ী হয়ে থাকবে। প্রশাসনিক কাজের পাশাপাশি তিনি সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন, সমস্যা সমাধান করেছেন এবং মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন।

বিদায় বক্তব্যে ইউএনও আসিফ আল জিনাত বলেন ক্ষেতলাল উপজেলার প্রতিটি মানুষ ভালো থাকুক এটাই আমার চাওয়া। কর্মজীবনে যে ভালোবাসা পেয়েছি, তা আমার জীবনের সেরা অর্জন। সরকারি চাকরিজীবী হিসেবে বদলির কারণে কোনো জায়গায় স্থায়ী হওয়া যায় না। দায়িত্ব পালন করতে গিয়ে হয়তো কারো বিরাগভাজন হয়েছি। চোখের আড়ালে থাকে অনেক সত্য। নিজের অজান্তে যদি কাউকে কষ্ট দিয়ে থাকি বা কোনো ভুল করে থাকি, তার জন্য আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।”

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্ষেতলাল প্রেস ক্লাবের সভাপতি আজিজার রহমান, সাধারণ সম্পাদক হাসান আলী, পল্লী বিদ্যুৎ সমিতির এলাকা পরিচালক রকেট চৌধুরী, ক্ষেতলাল ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক নাফিউল হাদি মিঠু, বড়তারা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নূরুল ইসলামসহ অন্যান্য অতিথিবৃন্দ।
তাঁরা সকলেই ইউএনও’র কর্মদক্ষতা, আন্তরিকতা ও মানবিক দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন এবং তাঁর ভবিষ্যৎ জীবনের সর্বোচ্চ সাফল্য কামনা করেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম