Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাঘাইছড়িতে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা

Nuri JahanbyNuri Jahan
৪:১০ pm ০৬, ডিসেম্বর ২০২৫
in সারাদেশ
A A
0

মোঃ হাসান আলী, বাঘাইছড়ি প্রতিনিধি:

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের বিদায় সংবর্ধনা এবং শিক্ষক কাউন্সিলকে কেন্দ্র করে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৬ ডিসেম্বর) সকাল ১০টায় তুলাবান উচ্চ বিদ্যালয়ের হলরুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবারের উদ্যোগে সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে রূপালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু ব্রক্ষা কুমার চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মাননীয় সদস্য বাবু দেব প্রসাদ দেওয়ান।

বিশেষ অতিথি হিসেবে যোগ দেন কাচালং সরকারি ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম, একই কলেজের অবসরপ্রাপ্ত প্রভাষক মিসেস গৌরিকা চাকমা এবং কাচালং সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জামাল উদ্দিন।

তুলাবান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাবু কালাধন চাকমা এবং বটতলী নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জয়নাল আবেদীন মামুনের যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য উপস্থাপন করেন তুলাবান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু জ্ঞান রঞ্জন চাকমা। অবসরপ্রাপ্ত শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন বাবু পুলিন বিহারী চাকমা, ভদ্রসেন চাকমা ও জ্ঞানময় চাকমা।

বক্তারা শিক্ষকদের দীর্ঘদিনের অবদান, নিষ্ঠা ও দায়িত্ববোধের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, একজন শিক্ষক শুধু পাঠদানেই সীমাবদ্ধ নন; সমাজ গঠনের অন্যতম কারিগর হিসেবে নতুন প্রজন্মকে সঠিক পথনির্দেশনা প্রদান করেন। অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সম্মাননা জানানোর সুযোগ পেয়ে আয়োজকরাও নিজেদের গর্বিত মনে করছেন।

বক্তারা আরও উল্লেখ করেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানের অগ্রগতিতে অভিজ্ঞ শিক্ষক-কর্মচারীদের ভূমিকা অপরিসীম। নতুন প্রজন্মের শিক্ষকদের তাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে শিক্ষা কার্যক্রম আরও উন্নত করতে হবে, যাতে একটি জ্ঞানসমৃদ্ধ সমাজ গড়ে তোলা যায়।

দিনব্যাপী এই মতবিনিময় ও আলোচনা সভায় বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শেষে অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের বিদায় সংবর্ধনা হিসেবে ক্রেস্ট প্রদান করেন অতিথিবৃন্দ। এরপর শিক্ষক কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়, যেখানে কণ্ঠভোটে সভাপতি নির্বাচিত হন সরোয়াতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সবুজ জ্যোতি চাকমা এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন তুলাবান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ নজরুল ইসলাম।

Tags: অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনাতুলাবান উচ্চ বিদ্যালয়রাঙামাটি বাঘাইছড়ি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম