Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শাহজাদপুরে মানবিক ইউএনও কামরুজ্জামান এর বিদায় সংবর্ধনা

Taslima TanishabyTaslima Tanisha
৯:০০ pm ০৪, ডিসেম্বর ২০২৫
in সারাদেশ
A A
0

মো. আব্দুল কুদ্দুস,সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের শাহজাদপুরে মানবিক উপজেলা নির্বাহী অফিসারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ডিসেম্বর) সকালে শাহজাদপুর উপজেলা হল রুমে মানবিক উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামানের বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান, শাহজাদপুর সহকারি কমিশনার (ভূমি) মোঃ মুশফিকুর রহমান,শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাসুদ রানা, শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসলাম আলী, শাহজাদপুর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনসহ উপজেলার সকল কর্মকর্তা কর্মচারিগন।

এ ছাড়া এ সময় উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন,শাহজাদপুরের বিভিন্ন সাংস্কৃতি সংগঠনের নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যাক্তিত্ব ও এলাকার সূধী মহল।

প্রায় দুবছর যাবৎ ধরে মোঃ কামরুজ্জামান এই উপজেলায় অবস্থান করেছিলেন। এই দুবছের তিনি উপজেলায় প্রায় সকল মানুষের মন জয় করেছেন, বিশেষ করে দুস্থ অসহায় মানুষের পাশে থেকে বিভিন্ন সাহায্য সহযোগিতা করেছেন তিনি ।উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজও করেছেন তিনি।

শাহজাদপুরের ঐতিহ্যবাহী হযরত মখদুম শাহদৌলা শহীদ ইয়েমেনী (রহঃ) এর মাজারের কাজ দীর্ঘদিন যাবৎ বন্ধ ছিল সে কাজ এখন সম্পন্ন হওয়ার পথে এটা এই ইউএনও কামরুজ্জামানের অবদান, শাহজাদপুর পৌর শহরটাকে সিসি ক্যামেরার আওতায় আনতে শাহজাদপুরের মূল মূল পয়েন্ট তিনি সিসি ক্যামেরা স্থাপনের কাজ শুরু করেছেন।
শাহজাদপুর উপজেলা পরিষদের পুকরুটি দীর্ঘদিন যাবৎ অবহেলিত হয়ে পরেছিল তিনি পুকুর সংস্কারের কাজ করে সেখানে মানুষের বিশ্রামের উপযোগী করে তুলেছেন। শাহজাদপুর পৌর পার্কের উদ্ধোধনও তিনি করেছেন।

শুধু তাই নয় তিনি অসহায় দুস্থ গরীবের সন্তানদের লেখা পড়ার সুযোগসহ তাদের পাশে দারিয়েছেন। কন কনে শীতের মধ্যে রাতে পৌর শহরে নিজে ঘুরে ঘুরে শীতার্ত মানুষকে খুজে বের করে সরকারি অনুদানের কম্বল বিতরন করেছেন। এক কথায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান ছিলেন একজন মানবিক নির্বাহী অফিসার। তার আচরনে শাহজাদপুরবাসী মুগ্ধ। তার বিদায় বেলায় শাহজাদপুরের বেশীর ভাগ সাধারন মানুষ অশ্রু সিক্ত।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম