Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আখাউড়ায় খুনের ঘটনায় পাল্টা মামলায় শংকিত পরিবার

Bangla FMbyBangla FM
১০:৫৮ pm ০১, অক্টোবর ২০২৫
in অপরাধ
A A
0

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ছেলেকে মারধরের প্রতিবাদ করায় প্রতিপক্ষের হামলায় ১৩ সেপ্টেম্বর প্রকাশে খুন হন খায়রুন নাহার বেগম (৪৫)। এ ঘটনায় মামলা করে উল্টো বিপাকে খায়রুন নাহারের পরিবার। তার পরিবার, মামলার সাক্ষীসহ এলাকার মানুষের বিরুদ্ধে একাধিক মামলায় দিয়ে হয়রানির অভিযোগ পাওয়া গেছে। পরিবারটি শঙ্কায় দিন কাটাচ্ছে।
নিহত খায়রুন নাহার বেগম উপজেলার সেনারবাদী গ্রামের ধনু মিয়ার স্ত্রী।

বুধবার দুপুরে খায়রুন নাহারের বাড়িতে সংবাদ সম্মেলন করে পরিবারের লোকজন তাদের শঙ্কার কথা জানান। এ বিষয়ে তারা প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, হত্যাকাÐের দুইদিন আগে গ্রামের কয়েকজন যুবক একটি অপরিচিত মেয়েকে নিয়ে এলাকায় ঘুরাফেরা করছিলো। এ সময় খায়রুন নাহার বেগমের ছেলে হৃদয় তাদের কাছে মেয়েটির পরিচয় জানতে চাইলে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা হৃদয়কে মারধর করে গুরুতর আহত করে। ঘটনার দিন প্রতিপক্ষের কাছে বিষয়টি জানতে চাইলে উভয় পক্ষেও মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে খায়রুন বেগমসহ কয়েকজন আহত হন। স্থানীয়রা খায়রুন বেগমকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খায়রুন বেগমের মেয়ে তানিয়া আক্তার সংবাদ সম্মেলনে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙেঙ্গ পড়েন। তিনি বলেন, ‘আমার মায়ের হত্যাকারিদের ফাঁসি চাই। কিন্তু এখন আমরা নিজেরাই শঙ্কার মধ্যে আছি। থানায় একটি ও আদালতে দু’টি মামলা দেওয়া হয়েছে। ওরা খুব প্রভাবশালী। যেকোনো সময় আমাদেও অনেক ক্ষতি করে ফেলতে পারে।

স্বামী ধনু মিয়া বলেন, ‘মারধরের পাশাপাশি এক ধরণের বিশেষ ইলেকট্রিক যন্ত্র দিয়ে আমার স্ত্রীকে মারা হয়। পুলিশ তাৎক্ষণিকভাবে একজনকে ধরে থানায় নিয়ে যায়। আমরা মামলা দায়ের করেছি। এখন আবার তারা আমাদের বিরুদ্ধে দোকান লুটপাটসহ বিভিন্ন অভিযোগ দিয়ে মামলা করে হয়রানি করছে। এ বিষয়ে সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।

সেনারবাদী গ্রামের মো. রাসেল নামে এক ব্যক্তি হলেন, ‘হত্যা মামলায় আমি সাক্ষী। এখন আমাকে হয়রানি করতে মিথ্যা একটি মামলায় আসামী করা হয়েছে। যে টং দোকানে বসার মতো জায়গা নেই সে দোকান থেকে নাকি দু’টি ফ্রিজ, ২০ বস্তা চালসহ নিয়ে গেছি। আমার মতো ওই পরিবারের লোকজনের বিরুদ্ধেও মামলা দেওয়া হয়েছে। তবে আমি সত্য বলতে পিছপা হবো না।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম