Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বিশ্বজুড়ে ফেসবুক বিভ্রাট, বিপাকে লাখো ব্যবহারকারী

Bangla FM OnlinebyBangla FM Online
৮:৩৪ pm ১২, জুন ২০২৬
in Top Lead News, সোশ্যাল মিডিয়া
A A
0

বিশ্বের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক হঠাৎ করেই বড় ধরনের প্রযুক্তিগত সমস্যার মুখে পড়েছে। শুক্রবার (১২ জুন) দুপুর থেকে বিশ্বের বিভিন্ন দেশের হাজার হাজার ব্যবহারকারী ফেসবুকে প্রবেশ, নিউজফিড লোড এবং লগইন সংক্রান্ত সমস্যার সম্মুখীন হচ্ছেন।

ডাউনটাইম পর্যবেক্ষণকারী জনপ্রিয় ওয়েবসাইট ইজডাউন জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৭০০-এর বেশি ব্যবহারকারী ফেসবুক ব্যবহারে সমস্যার অভিযোগ জানিয়েছেন। ওয়েবসাইটটির তথ্য অনুযায়ী, দুপুর থেকেই ফেসবুকের সেবায় উল্লেখযোগ্য ত্রুটি শনাক্ত হয়েছে।

জানা গেছে, সমস্যাটি কোনো নির্দিষ্ট দেশ বা অঞ্চলে সীমাবদ্ধ নয়। বিশ্বের বিভিন্ন প্রান্তের ব্যবহারকারীরা একই ধরনের সমস্যার কথা জানিয়েছেন। এর মধ্যে যুক্তরাষ্ট্র ও ফিলিপাইনের ব্যবহারকারীদের অভিযোগের সংখ্যা সবচেয়ে বেশি।

ইজডাউন কর্তৃপক্ষ জানায়, ২০২৩ সালের জানুয়ারি থেকে তারা ফেসবুকের সেবার মান পর্যবেক্ষণ করছে। এ সময়ে প্ল্যাটফর্মটির অন্তত ১৩৭টি ছোট-বড় বিভ্রাটের ঘটনা রেকর্ড করা হয়েছে। সর্বশেষ পর্যবেক্ষণেও ফেসবুকের সেবায় বড় ধরনের বিঘ্নের বিষয়টি নিশ্চিত হয়েছে।

তবে কী কারণে এই বৈশ্বিক বিভ্রাট তৈরি হয়েছে, কখন এটি শুরু হয়েছে কিংবা কখন নাগাদ সেবা পুরোপুরি স্বাভাবিক হবে—সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি। ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার পক্ষ থেকেও এ বিষয়ে কোনো বিবৃতি দেওয়া হয়নি।

বিশেষজ্ঞরা বলছেন, এটি একটি বৈশ্বিক প্রযুক্তিগত সমস্যা। তাই ব্যবহারকারীদের আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। মেটার প্রকৌশলীরা সমস্যার সমাধানে কাজ করছেন এবং শিগগিরই সেবা স্বাভাবিক হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: ইউনিল্যাড

Tags: ইজডাউননিউজফিড লোডফেসবুক বিভ্রাট
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম