Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বিমানবন্দরে আগুনের ঘটনায় ৪ দেশের বিশেষজ্ঞ টিম আসছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

Taslima TanishabyTaslima Tanisha
১২:৪০ pm ২৫, অক্টোবর ২০২৫
in Top Lead News, জাতীয়
A A
0

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় অগ্নিকাণ্ডের কারণ উদঘাটনে চারটি দেশের বিশেষজ্ঞ দল বাংলাদেশে আসছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (২৫ অক্টোবর) সকাল পৌনে ১২টার দিকে ক্ষতিগ্রস্ত কার্গো ভিলেজ ও ই-গেট পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, “এই ঘটনায় কোথাও কোনো অব্যবস্থাপনা ছিল কি না, তা খতিয়ে দেখতে আন্তর্জাতিক বিশেষজ্ঞ টিম কাজ করবে।”

তিনি জানান, ফায়ার সার্ভিস সময়মতো ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা করেছে। “তারা ফেল করেনি,” মন্তব্য করে তিনি বলেন, “এয়ারপোর্ট অথরিটির চারটি ইউনিট চার মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে যায় এবং ফায়ার সার্ভিসের ইউনিটগুলোও ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে আসে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে কারণ সেখানে খাদ্যপণ্য বেশি ছিল, কেমিক্যাল নয়।”

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, বিমানবন্দরে ইলেকট্রনিক গেট স্থাপনের কাজ দ্রুত সম্পন্ন করার বিষয়ে আলোচনা চলছে। পাশাপাশি প্রবাসী কর্মীদের (রেমিট্যান্সযোদ্ধা) পাসপোর্টসংক্রান্ত ভোগান্তি কমাতে সরকার শিগগিরই ব্যবস্থা নেবে।

বিমানবন্দরের ফায়ার ইউনিটের সক্ষমতা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, “যে ফায়ার ইউনিট বিমান পরিচালনার জন্য প্রস্তুত থাকে, সেটি প্রয়োজনে কার্গো ভিলেজেও কাজ করতে পারে—এটা সম্পূর্ণ স্বাভাবিক। যেমন আমরা বাড়িতে যে পোশাক পরি, সেটি আত্মীয়ের বাসায় পরেও যেতে পারি।”

সংবাদ সম্মেলনে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম