Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দিনাজপুরে স্বাস্থ্য বিভাগের সরকারী গাড়িচালক কল্যাণ সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়

Taslima TanishabyTaslima Tanisha
৩:৩১ pm ১০, অক্টোবর ২০২৫
in সারাদেশ
A A
0
দিনাজপুর প্রতিনিধি:
বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় সরকারী গাড়িচালক কল্যাণ সমিতি, রংপুর বিভাগের নবনির্বাচিত কমিটির মতবিনিময় সভা দিনাজপুরে অনুষ্ঠিত হয়েছে। 
শুক্রবার (১০ অক্টোবর) সকাল ১১টার দিকে দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ের আব্দুল জব্বার মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভাটির আয়োজন করে বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় সরকারি গাড়িচালক কল্যাণ সমিতি, রংপুর বিভাগ।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের রংপুর বিভাগের সভাপতি মঞ্জু তালুকদার।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় সরকারী গাড়িচালক কল্যাণ সমিতির কেন্দ্রীয় সভাপতি শাহিন মিয়া।
বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ হানিফ, সহ-সভাপতি সিকান্দার আলী, এবং যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথি শাহিন মিয়া তাঁর বক্তব্যে বলেন,
বাংলাদেশের স্বাস্থ্য বিভাগে কর্মরত সরকারি গাড়িচালকরা বিভিন্ন সময় অন্যায়ভাবে নির্যাতনের শিকার হন। অনেক সময় অকারণে তাদের দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করা হয়। তাই দেশের সকল স্বাস্থ্য বিভাগের  চালকদের একই প্ল্যাটফর্মে এনে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে এই সংগঠন কাজ করছে। আমরা চাই, সরকারী গাড়িচালকদের ন্যায্য অধিকার, নিরাপত্তা এবং সম্মান নিশ্চিত হোক।
তিনি আরও বলেন,রংপুর বিভাগের চালকদের সুবিধা-অসুবিধা ও সমস্যাগুলো জানার জন্যই আমরা কেন্দ্রীয় পর্যায় থেকে দিনাজপুরে এসেছি। তাদের অভিজ্ঞতা ও চ্যালেঞ্জগুলো শুনে আমরা উচ্চপর্যায়ে আলোচনার মাধ্যমে টেকসই সমাধান খুঁজে বের করার চেষ্টা করব।
সভায় বক্তারা বলেন, সরকারী গাড়িচালকরা স্বাস্থ্যসেবা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হলেও তারা প্রায়শই অবহেলিত থেকে যান। তাঁদের কর্মপরিবেশ উন্নয়ন, ন্যায্য ভাতা, প্রশিক্ষণ সুযোগ ও নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান নেতারা।
সভায় রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত স্বাস্থ্য বিভাগের সরকারী গাড়িচালকরা উপস্থিত ছিলেন। তাঁরা তাদের অভিজ্ঞতা ও সমস্যার কথা তুলে ধরেন এবং সংগঠনের কার্যক্রমে আরও সক্রিয় ভূমিকা রাখার প্রতিশ্রুতি দেন।
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম