Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সারাদেশের মতো সিরাজগঞ্জেও জ্বালানি পরিবহন বন্ধ, অচল যানবাহন ব্যবস্থা

Bangla FMbyBangla FM
৭:২৮ am ২৫, মে ২০২৫
in সারাদেশ
A A
0

সিরাজগঞ্জ :

১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিক ঐক্য পরিষদের ডাকা কর্মবিরতিতে থমকে গেছে সিরাজগঞ্জের জ্বালানি সরবরাহ ব্যবস্থা। রোববার (২৫ মে) ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই ধর্মঘট পালিত হয়।

এর ফলে জেলার সব পেট্রোল পাম্প ও তেল ডিপো থেকে জ্বালানি উত্তোলন ও পরিবহন কার্যক্রম পুরোপুরি বন্ধ ছিল। এতে শুধু সিরাজগঞ্জ নয়, আশপাশের জেলাগুলোর যানবাহন ও পরিবহন খাতে সৃষ্টি হয় চরম অচলাবস্থা।

বিশেষ করে শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি অয়েল ডিপোতে দেখা যায় সম্পূর্ণ স্থবিরতা। প্রতিদিন এই ডিপো থেকে প্রায় ২৫ থেকে ২৭ লাখ লিটার পেট্রোল, অকটেন, ডিজেল ও কেরোসিন উত্তোলন করা হয়ে থাকে, যার বাজারমূল্য আনুমানিক ২৫ থেকে ৩০ কোটি টাকা।

এই ডিপো থেকেই সরবরাহ করা হয় উত্তরাঞ্চলের ১৬টি জেলা ছাড়াও টাঙ্গাইল, শেরপুর ও জামালপুরে। ধর্মঘটের কারণে এসব অঞ্চলে জ্বালানি সরবরাহে মারাত্মক বিঘ্ন ঘটছে এবং দেখা দিয়েছে তীব্র সংকট।

বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিক ঐক্য পরিষদের নেতারা জানান, কমিশন পুনর্নির্ধারণ, লাইসেন্স নবায়নের প্রক্রিয়া সহজীকরণ, পরিবহন নিরাপত্তা নিশ্চিত করাসহ মোট ১০ দফা দাবিতে তারা এই কর্মসূচি পালন করছেন।

তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত দাবি পূরণে উদ্যোগ না নেয়, তবে ভবিষ্যতে তারা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন।

এদিকে জ্বালানি সংকটে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ ও পরিবহন ব্যবসায়ীরা। দ্রুত সমাধানের আহ্বান জানিয়েছেন তারা।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম