Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রাজশাহী এনসিপির অস্থিরতা নিয়ে জরুরি সংবাদ সম্মেলন

Tanazzina TaniabyTanazzina Tania
১১:১১ pm ০৮, ডিসেম্বর ২০২৫
in Semi Lead News, রাজনীতি
A A
0

মোঃ জালাল হোসেন,(ক্রাইম রিপোর্টার):

 

রাজশাহীতে এনসিপির চলমান উদ্ভূত পরিস্থিতি ও অস্থিরতা নিয়ে জরুরি সংবাদ সম্মেলন করেছেন, দলটির রাজশাহী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক নাহিদুল ইসলাম সাজু, আজ সোমবার দুপুর ২টা ৩০ মিনিটে নগরীর সিএনবি মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভের সামনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজশাহী জেলা সাংগঠনিক সম্পাদক নাহিদুল ইসলাম (সাজু,) সংবাদ সম্মেলনে বলেন ।

ব্যক্তিস্বার্থ হাসিলের উদ্দেশ্যে রাজশাহী এনসিপিকে জড়িয়ে যে “নোংরামি” করা হচ্ছে, এটি আর বরদাশত করা হবে না। বক্তারা বলেন, জাতীয় নাগরিক কমিটি বা জাতীয় নাগরিক পার্টি রাজশাহীতে প্রতিষ্ঠিত বা পরিচিত হয়নি অন্য কারও মাধ্যমে। আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসংখ্য কর্মীর শ্রম, ঘাম ও ত্যাগের মধ্য দিয়েই এ সংগঠন দাঁড়িয়েছে। দলটিকে সামনে রেখে নোংরামি বন্ধ করুন। অন্যথায় সেই কালো শক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে এবং রাজশাহী থেকে বিতাড়িত করা হবে।

তারা আরও অভিযোগ করেন, এখনো বাংলাদেশে পরিশ্রমীদের যথাযথ মূল্যায়ন করা হয় না। সঠিক মূল্যায়ন হলে সংগঠনটি এখন আরও সুসংগঠিত অবস্থায় থাকত বলে মন্তব্য করেন বক্তারা।

লিখিত বক্তব্যে নাহিদুল ইসলাম সাজু নিজের ১১ বছরের রাজনৈতিক অভিজ্ঞতা, রাজপথের সংগ্রাম এবং নানা বাধাবিপত্তি তুলে ধরেন। তিনি বলেন, পছন্দের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেয়েও পড়তে পারিনি। ক্রসফায়ারের আসামির মতো পরিস্থিতিও মোকাবিলা করেছি। এরপরও শুধু বয়সের কারণে আমাকে পিছিয়ে দেওয়া হয়েছে। তবুও দলের স্বার্থে সব মেনে নিয়েছি।

তিনি প্রশ্ন তোলেন— যোগ্যতার মূল্যায়ন কি শুধু বয়সভিত্তিক হওয়া উচিত? উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন, যদি বয়সই যোগ্যতার মাপকাঠি হতো, তাহলে তো নাহিদ ইসলাম ভাইয়ের নেতৃত্বে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা পেত না।

তিনি দাবি করেন, রাজশাহীতে মাঠের রাজনীতি ও রাজপথের কর্মীরা অবমূল্যায়িত হচ্ছেন, বরং যারা ব্যক্তিস্বার্থে রাজনীতি করেন, তারা আজ যোগ্য বিবেচিত হচ্ছেন।

সংবাদ সম্মেলনে রাজশাহী জেলা নেতারা কেন্দ্রীয় কমিটির কাছে অনুরোধ জানান— যোগ্যতার ভিত্তিতে রাজশাহী জেলা কমিটিকে পুনর্মূল্যায়ন এবং বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো দূর করার জন্য।

তারা সতর্ক করে বলেন, ব্যক্তিস্বার্থে দলটিকে ধ্বংস করবেন না। আমরা তরুণরা রাজশাহীতে এনসিপি নিয়ে সম্ভাবনা দেখি। প্রয়োজনে আমাদের ছুটি দিন, কিন্তু কোনো কালো শক্তি, লোভ বা ক্ষমতার কারণে আমরা আমাদের আদর্শ বিসর্জন দেব না।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম