Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সৈয়দপুরে দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে নির্বাচনী শোডাউন 

Tanazzina TaniabyTanazzina Tania
১:২৭ pm ১৫, সেপ্টেম্বর ২০২৫
in বাংলাদেশ জামায়াতে ইসলামী
A A
0
শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুরে দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে বিশাল নির্বাচনী শোডাউন করা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী সৈয়দপুর উপজেলা শাখার উদ্যোগে এই শোডাউন অনুষ্ঠিত হয়। 
সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় এই আয়োজন করা হয়। উপজেলা স্মৃতিসৌধ থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে দোয়ার মাধ্যমে এই কর্মসূচী শেষ হয়।
এতে নেতৃত্ব দেন নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের জন্য জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সৈয়দপুর উপজেলা আমীর হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম।
অংশ গ্রহণ করেন  উপজেলা নায়েবে আমীর ও  সৈয়দপুর উপজেলা পরিষদের জন্য জামায়াতে ইসলামী ঘোষিত চেয়ারম্যান প্রার্থী মো. শফিকুল ইসলাম, উপজেলা সেক্রেটারি আলহাজ্ব মাজহারুল ইসলাম, সৈয়দপুর পৌরসভার মেয়র পদে মনোনীত প্রার্থী ও শহর আমীর আলহাজ্ব শরফুদ্দিন খান, শহর সেক্রেটারি মাওলানা ওয়াজেদ আলী, কিশোরগঞ্জ উপজেলা আমীর আব্দুর রশিদ শাহ, নায়েবে আমীর ও কিশোরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী প্রকৌশলী আক্তারুজ্জামান বাদল, সেক্রেটারি ও উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ফেরদৌস আলম , সহকারী সেক্রেটারি সিব্বির আহমেদসহ সৈয়দপুর উপজেলা ও পৌরসভার নেতাকর্মীবৃন্দ।
শোডাউন শেষে দোয়ার পূর্বে রাখা বক্তব্যে হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশ ও জনগণের কল্যাণের জন্য রাজনীতি করে। আল্লাহর আইন ও সৎ লোকের শাসনের মাধ্যমেই মূলত কল্যাণ সাধন সম্ভব। অন্য কোন তন্ত্র-মন্ত্র ও চেতনাধারীদের দ্বারা দেশের প্রকৃত উন্নয়ন কখনোই হয়না। যা বিগত দিনে বার বার প্রমাণিত হয়েছে।
দেশ প্রেমিক ও মুক্তিযুদ্ধের পক্ষ শক্তির দোহাই দিয়ে ইতিহাসের সর্বোচ্চ লুট ও দূর্নীতির রেকর্ড করেছে আওয়ামী লীগ সরকার। বাংলাদেশের মানুষ এই ঘটনা প্রত্যক্ষ করেছে এবং দেশ পরিচালনার সঠিক পথ চিনতে পেরেছে। তাই তারা জুলাই গণঅভ্যুত্থানে জীবন দিয়ে ফ্যাসিস্টকে বিদায় করেছে।
এখন তারা সৎ নেতৃত্ব নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছে। যার প্রাথমিক প্রকাশ ঘটেছে ডাকসু ও জাকসু নির্বাচনে। আগামী জাতীয় সংসদ নির্বাচনসহ স্থানীয় সরকার নির্বাচনগুলোতেও এর প্রতিফলন ঘটবে এবং সবক্ষেত্রেই দেশপ্রেমিক সৎ নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে।
এজন্য জনগণের প্রত্যাশা পূরণে বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশব্যাপী সৎ নেতৃত্ব প্রতিষ্ঠিত করতে সর্বজন গ্রহণযোগ্য প্রার্থী মনোনয়ন দিয়েছে।বিপ্লবের যে ধারার সূচনা হয়েছে চব্বিশের ঐতিহাসিক আন্দোলনের মাধ্যমে তা চূড়ান্ত পর্যায়ে নিতে সর্বস্তরের জনগণকে সচেতন হয়ে ঐক্যবদ্ধভাবে প্রয়াস চালাতে হবে। এজন্য নেতাকর্মীসহ আপামর জনতা সকলের প্রতি আহ্বান জানান তিনি।
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম