Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

গণভোটের প্রস্তুতিতে দুই মন্ত্রণালয়কে নির্দেশ দিল নির্বাচন কমিশন

Tanazzina TaniabyTanazzina Tania
৫:২৮ pm ৩১, অক্টোবর ২০২৫
in Lead News, জাতীয়
A A
0

গণভোট আয়োজনের সম্ভাব্য প্রস্তুতি হিসেবে অর্থ মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়কে বিশেষ নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশন বলেছে, গণভোট কবে এবং কীভাবে হবে—সংসদ নির্বাচনের সঙ্গে নাকি আলাদা করে—সে সিদ্ধান্ত নেবে সরকার, তবে সম্ভাব্য আয়োজনের জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক-প্রস্তুতি সংক্রান্ত এক মতবিনিময় সভায় এই নির্দেশনা দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। উপস্থিত ছিলেন চার নির্বাচন কমিশনার, ইসি সচিব, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব এবং অধিদপ্তরের মহাপরিচালকরা।

সভায় জানানো হয়, গণভোটের জন্য বাড়তি অর্থের প্রয়োজন হবে, এজন্য অর্থ বিভাগকে অর্থ ছাড়ের প্রস্তুতি নিতে বলা হয়েছে। একইসঙ্গে অতিরিক্ত ভোটকক্ষ ও কেন্দ্র প্রস্তুতের জন্য শিক্ষা মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

ইতোমধ্যে সংসদ নির্বাচনের ভোটকেন্দ্র নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। তবে গণভোট সংসদ নির্বাচনের সঙ্গে একযোগে হলে অতিরিক্ত ভোটকেন্দ্র ও কক্ষ বাড়াতে হবে। আর আলাদা করে গণভোট হলে স্বতন্ত্র বাজেট বরাদ্দের প্রয়োজন হবে, এজন্য অর্থ মন্ত্রণালয়কে প্রস্তুত থাকতে বলা হয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম