Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রান্নাঘরে চা বানাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৫৪ pm ১৬, ফেব্রুয়ারী ২০২৬
in দুর্ঘটনা, সারাদেশ
A A
0

আবু জাফর বিশ্বাস, বরিশাল ব্যুরো:

ঝালকাঠির রাজাপুর উপজেলায় নিজ বাড়ির রান্নাঘরে চা তৈরির সময় আগুনে দগ্ধ হয়ে ফরিদা বেগম (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার সকালে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত ফরিদা বেগম রাজাপুর থানাধীন আরুয়া এলাকার মৃত ওয়াজেদ আলী খলিফার স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানার উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম।

পুলিশ ও স্বজনদের সূত্রে জানা যায়, গত ৯ ফেব্রুয়ারি সকাল ৭টার দিকে ফরিদা বেগম নিজ বসতঘরের রান্নাঘরে মাটির চুলায় চা তৈরি করছিলেন। এ সময় অসাবধানতাবশত তার পরিহিত কাপড়ে আগুন ধরে যায়। আগুনে দগ্ধ হয়ে তিনি চিৎকার শুরু করলে মেয়ে আখি আক্তার (২৩) দ্রুত এগিয়ে এসে পানি ঢেলে আগুন নেভান।

পরে গুরুতর দগ্ধ অবস্থায় তাকে প্রথমে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠান।সেখান থেকে তাকে আরও উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এ স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসআই রবিউল ইসলাম জানান, এ ঘটনায় রাজাপুর থানায় কোনো মামলা, সাধারণ ডায়েরি বা লিখিত অভিযোগ হয়নি। নিহতের ভাইয়ের ছেলে মাহমুদুল হাসান শাওন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে লিখিত আবেদনে জানিয়েছেন, বর্তমান ও ভবিষ্যতে তারা এ বিষয়ে কোনো মামলা বা আইনি পদক্ষেপ গ্রহণ করবেন না।

Tags: দুর্ঘটনা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম