Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শেরপুর নালিতাবাড়ীতে সংঘর্ষে বৃদ্ধের মৃত্যু

Tanazzina TaniabyTanazzina Tania
১২:১৯ pm ১৯, জানুয়ারী ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

​এল মোহাম্মদ ,শেরপুর:

শেরপুরে নালিতাবাড়ী উপজেলার বরডুবি পূর্ব পাড়া গ্রামে পল্লী বিদ্যুতের নতুন খুঁটি স্থাপনের পর মাটির মালিকানা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে মো. শামসুল হক নেলা (৬৫) নামের ১ ব্যক্তি নিহত হয়েছেন।

১৪ জানুয়ারী (গতকাল) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত শামসুল হক ওই গ্রামের মৃত আব্দুলের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি বরডুবি পূর্ব পাড়া গ্রামে পল্লী বিদ্যুতের একটি নতুন খুঁটি স্থাপন করা হয়। খুঁটি স্থাপনের পর এর চারপাশের অতিরিক্ত মাটির মালিকানা দাবি করেন প্রতিবেশী দুই পক্ষ। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে তীব্র কথা কাটাকাটি ও উত্তেজনার সৃষ্টি হয়।

​সংঘর্ষ ও হতাহত ​পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং বিবাদ মীমাংসার উদ্দেশ্যে তৃতীয় পক্ষ হিসেবে এগিয়ে যান শামসুল হক নেলা। গ্রাম্য মাতাব্বরি বা সালিশি প্রক্রিয়ায় কথা বলার একপর্যায়ে তিনি এক পক্ষের ওপর চড়াও হন। এতে ক্ষিপ্ত হয়ে অপর পক্ষ পাল্টা আঘাত করলে শামসুল হক নেলা কে গুরুতর আঘাত করে।

​স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। নালিতাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত চিকিৎসা না থাকায়, উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

​মরদেহ বাড়িতে নিয়ে আসার পর খবর পেয়ে নালিতাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।
​নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম