Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

প্রশাসনের হস্তক্ষেপে আশার আলো দেখলো শিশু গোপাল

Bangla FMbyBangla FM
৩:৪৩ pm ১৭, জুন ২০২৫
in বাংলাদেশ
A A
0

মৌলভীবাজার প্রতিনিধি:
ফেসবুকে ভাইরাল হওয়া এক মানবিক পোস্টের সূত্র ধরে মৌলভীবাজারের কুলাউড়ার শারীরিক প্রতিবন্ধী শিশু গোপাল সাঁওতালের পাশে দাঁড়িয়েছে প্রশাসন। জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসনের দ্রুত পদক্ষেপে গোপাল পেয়েছে রাষ্ট্রীয় সহায়তা ও চিকিৎসার সুযোগ।

মাত্র সাড়ে তিন বছর বয়সী গোপাল জন্ম থেকে সেরেব্রাল পালসিতে আক্রান্ত। কোমরের নিচে শক্তি না থাকায় চলাফেরা করতে পারে না সে। কর্মধা ইউনিয়নের মুরইছড়া চা-বাগানে শ্রমিক বাবা-মায়ের সঙ্গে মানবেতর জীবন কাটাচ্ছিল শিশুটি।

রবিবার (১৫ জুন) সমাজসেবা কর্মকর্তারা গোপালের পরিবারের খোঁজ নিতে যান। পরদিন সোমবার (১৬ জুন) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন সরাসরি বাড়িতে গিয়ে গোপালের পরিবারের হাতে তুলে দেন প্রতিবন্ধী ভাতার ‘সুবর্ণ নাগরিক কার্ড’। একইসঙ্গে ঘোষণা দেন, চলতি মাসেই তাদের মোবাইলে এক বছরের ভাতা (মাসে ৮৫০ টাকা হারে) পাঠানো হবে।

গোপালের উন্নত চিকিৎসার জন্য তাকে মৌলভীবাজার সদর উপজেলার প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকরা প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করবেন এবং হুইলচেয়ার ও অন্যান্য সহায়তাও প্রদান করা হবে।

মানবিক এই পদক্ষেপের সূচনা ঘটে এক ভ্রমণকারীর হৃদয়বিদারক পর্যবেক্ষণ থেকে। স্থানীয় কবি ও শিক্ষক সঞ্জয় দেবনাথ এ দৃশ্য ফেসবুকে শেয়ার করলে তা দ্রুত ছড়িয়ে পড়ে। পোস্টটি দেখে প্রশাসন দ্রুততার সঙ্গে ব্যবস্থা নেয়।

ইউএনও বলেন, “গোপাল এতদিন সরকারি সহায়তার বাইরে ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি আসার পরপরই আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিই। সমাজসেবা বিভাগের সহায়তায় কার্ড তৈরি ও ভাতা প্রদান করা হয়েছে।”

Tags: প্রশাসন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম