Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ইন্দুরকানীতে মিথ্যা মামলায় হেরে সাবেক জামায়াত নেতার বিরুদ্ধে শ্রমিকলীগ নেতার নেতৃত্বে মানববন্ধন

Bangla FMbyBangla FM
৬:৪৭ am ১৮, জুন ২০২৫
in সারাদেশ
A A
0

পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের ইন্দুরকানীতে পূর্বপরিকল্পিত মিথ্যা ও বানোয়াট মামলার খারিজ হওয়া নিয়ে জামায়াতের সাবেক আমীর ও সমাজসেবক মুহাম্মদ নাসির উদ্দীনের পক্ষে শ্রমিকলীগের যুগ্ম সম্পাদক মোঃ জসিম উদ্দীনের নেতৃত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিকলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রোববার সকালে বালিপাড়া ইউনিয়নের নূরিয়া দাখিল মাদ্রাসার সামনে অনুষ্ঠিত এ মানববন্ধন বিষয়ে নিশ্চিত করেছেন বালিপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবুল।

মানববন্ধনে বালিপাড়া ইউনিয়নের আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতারা ছাড়াও বিভিন্ন পরিচিত ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা শ্রমিকলীগ নেতা জসিম উদ্দীনের বিরুদ্ধে অভিযোগ করেন।

সূত্র জানায়, ২০২৪ সালের ৩ নভেম্বর শ্রমিকলীগ নেতা জসিম উদ্দীনের বিরুদ্ধে খুলনার নারী ও শিশু ট্রাইবুনাল আদালতে সাবেক জামায়াত নেতা মুহাম্মদ নাসির উদ্দীনের বিরুদ্ধে একটি মিথ্যা ধর্ষণ মামলা করা হয়। পিবিআইয়ের তদন্ত রিপোর্টে মামলাটি খারিজ করা হয় ২৫ মার্চ ২০২৫ তারিখে।

এরপর ৮ জুন শ্রমিকলীগ নেতা জসিম উদ্দীন ও তার অনুসারীরা নাসির উদ্দীনের উপর হামলা চালায়। হামলায় নাসির উদ্দীনসহ সাতজন আহত হন। পরে পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে নাসির উদ্দীন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, জসিম উদ্দীন এলাকায় ভয়-ভীতি সৃষ্টি করে এবং নাসির উদ্দীনের ওপর হামলার বিষয়ে সুষ্ঠু তদন্ত বাধা দিতে হুমকি দিচ্ছে।

অভিযুক্ত শ্রমিকলীগ নেতা জসিম উদ্দীন সাংবাদিকদের বলেন, তার নামে জামায়াত নেতা নাসির উদ্দীনের করা ৭টি মামলা রয়েছে এবং নাসির উদ্দীন তার বিরুদ্ধে হুমকি-ধমকি দিচ্ছে বলে মানববন্ধন করেছেন। তবে তিনি মামলার কোনো কাগজপত্র দেখাতে পারেননি।

সাবেক জামায়াত নেতা নাসির উদ্দীন বলেন, তার বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে এবং স্থানীয় প্রভাবশালীদের আশ্রয়ে তাকে হয়রানি করা হচ্ছে।

বালিপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবুল বলেন, হামলার বিষয়টি মিমাংসার চেষ্টা ছিল, কিন্তু পরবর্তীতে মানববন্ধনের মাধ্যমে পরিস্থিতি উত্তপ্ত হয়েছে। এলাকায় নৈরাজ্য সৃষ্টি করতে দেয়া হবে না।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মারুফ হোসেন জানান, অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Tags: রাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম