Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ট্রেনের টয়লেটে যাত্রীকে ধর্ষণের অভিযোগ, রেলওয়ের কর্মচারী আটক

Bangla FMbyBangla FM
৪:৩১ pm ২৫, জুন ২০২৫
in বাংলাদেশ
A A
0
Oplus_16908288

Oplus_16908288

নিজস্ব প্রতিবেদক:

ঢাকার কমলাপুর রেলস্টেশন এলাকায় রংপুর এক্সপ্রেস ট্রেনের টয়লেটে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

 বুধবার (২৫ জুন) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িত অভিযোগে রেলওয়ের কর্মচারী (ট্রেনের পিএ অপারেটর) সাইফুল ইসলামকে (২৮) আটক করা হয়েছে।

রেলওয়ে পুলিশ জানিয়েছে, ওই নারীর বাড়ি কুড়িগ্রামে। আটক সাইফুলের বাড়ি গাইবান্ধায়। 

বুধবার দুপুরে এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশ সুপার ফরহাত আহমেদ। ফোনে তিনি বলেন, ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে রংপুর এক্সপ্রেস ট্রেনটি দাঁড়িয়েছিল। 

দাঁড়িয়ে থাকা অবস্থায় ট্রেনের টয়লেটে একজন নারী যাত্রীকে রেলওয়ের পিএ অপারেটর সাইফুল ইসলাম ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নারী বিষয়টি ট্রেনে দায়িত্বরত রেলওয়ে পুলিশকে জানান।

 পরে দায়িত্বরত পুলিশ সদস্যরা সাইফুলকে আটক করেন। ট্রেনটি বগুড়ার সান্তাহার জংশন স্টেশনে পৌঁছানোর পর ভুক্তভোগী ও অভিযুক্তকে নামিয়ে নেওয়া হবে। পরে সিদ্ধান্ত হলে তাদের কমলাপুরে ফেরত পাঠানো হবে। 

ঘটনাস্থল ঢাকার কমলাপুর হওয়ায় সেখানেই মামলা করা হবে জানান তিনি।

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম