Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ হচ্ছে: তথ্যমন্ত্রী

Bangla FM OnlinebyBangla FM Online
১:১২ pm ২০, এপ্রিল ২০২৬
in Lead News, জাতীয়
A A
0

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, ভুয়া সাংবাদিকতা প্রতিরোধ ও গণমাধ্যমে স্বচ্ছতা বাড়াতে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ এবং একটি অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা করছে বাংলাদেশ প্রেস কাউন্সিল।

রোববার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, সাংবাদিকতার মানোন্নয়ন ও অপপ্রচার রোধে বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ-এর মাধ্যমে এআই প্রশিক্ষণ, মাল্টিমিডিয়া সাংবাদিকতা এবং ফ্যাক্ট-চেকিং বিষয়ে কর্মশালা আয়োজন করা হচ্ছে। ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় নিয়মিত এসব প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে বলেও জানান তিনি।

তিনি আরও জানান, ভুয়া খবর ও গুজব প্রতিরোধে তথ্য অধিদপ্তরের মাধ্যমে ফটোকার্ড ও তথ্যবিবরণী জাতীয় গণমাধ্যমে প্রকাশ করা হচ্ছে। পাশাপাশি ফ্যাক্ট-চেকিং সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় বাড়ানোর উদ্যোগও নেওয়া হয়েছে।

সংসদে তিনি জানান, সাংবাদিকদের কল্যাণে সরকার নানা কার্যক্রম পরিচালনা করছে। অসুস্থ ও অসচ্ছল সাংবাদিকদের আর্থিক সহায়তা, মেধাবী সন্তানদের বৃত্তি এবং ঈদ ও ইফতার সহায়তাসহ বিভিন্ন সুবিধা দেওয়া হচ্ছে।

এছাড়া সাংবাদিকতার নীতি-নৈতিকতা রক্ষায় বাংলাদেশ প্রেস কাউন্সিল আইন আধুনিকায়নের কাজও চলমান রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

Tags: তথ্যমন্ত্রীশিক্ষাসাংবাদিক
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম