Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আন্দোলনরত শিক্ষকদের বিষয়ে বার্তা শিক্ষা উপদেষ্টার

Taslima TanishabyTaslima Tanisha
২:০৬ pm ১৬, অক্টোবর ২০২৫
in Top Lead News, জাতীয়
A A
0

সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনায় এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাতা ৫ শতাংশ (ন্যূনতম ২ হাজার টাকা) বৃদ্ধির বিষয়টি বর্তমানে আলোচনাধীন রয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা সি. আর. আবরার।

বৃহস্পতিবার এইচএসসি–২০২৫ ফলাফল প্রকাশ উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে আলোচনাসভায় তিনি এ তথ্য জানান।

সি. আর. আবরার বলেন, “শিক্ষকরা আমাদের শিক্ষাব্যবস্থার প্রাণ। শুরু থেকেই আমি তাদের বেতন, প্রশিক্ষণ ও মর্যাদা বৃদ্ধির পক্ষে কাজ করছি। আমার সহকর্মীরাও এই বিষয়ে সহানুভূতিশীল।”

তিনি জানান, বর্তমানে শিক্ষক সংগঠনগুলো ২০ শতাংশ বাড়িভাতা বৃদ্ধিসহ আরও কিছু দাবি জানিয়েছে। সরকারের আর্থিক বাস্তবতা অনুযায়ী আপাতত ৫ শতাংশ বৃদ্ধি (ন্যূনতম ২ হাজার টাকা) নিয়ে আলোচনা চলছে।

শিক্ষা উপদেষ্টা আরও বলেন, “আমি বিশ্বাস করি, নতুন বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়নের মাধ্যমে আগামী বছর আমরা আরও সম্মানজনক একটি কাঠামোতে যেতে পারব। সরকার শিক্ষকদের দাবির প্রতি শ্রদ্ধাশীল ও সংবেদনশীল। সামর্থ্যের মধ্যে শতাংশভিত্তিক বাড়িভাতা প্রদানের বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করা হচ্ছে।”

তিনি আরও যোগ করেন, “শুধু বেতন নয়, শিক্ষকদের পেশাগত উন্নয়ন ও প্রশিক্ষণ ব্যবস্থার আধুনিকায়নেও সরকার গুরুত্ব দিচ্ছে—কারণ সম্মান ও সক্ষমতা দুটিই সমানভাবে জরুরি।”

এদিকে ২০ শতাংশ বাড়িভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনরত শিক্ষক নেতারা আজ দুপুরে শিক্ষা উপদেষ্টা সি. আর. আবরারের সঙ্গে বৈঠকে বসছেন। আলোচনার জন্য শিক্ষা মন্ত্রণালয়ে গেছেন ১০ সদস্যের শিক্ষক প্রতিনিধি।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের ওপর শতাংশভিত্তিক বাড়িভাতা দাবি করেছেন। মন্ত্রণালয় বিষয়টি ইতিবাচকভাবে নিয়েছে। তবে অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, একবারে ২০ শতাংশ বৃদ্ধি সম্ভব নয়—এটি ধাপে ধাপে বাড়ানো হবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম