Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কমিশন চাইলে যে কাউকে যে কোনো সময় ভোটার করা সম্ভব: ইসি সচিব

Taslima TanishabyTaslima Tanisha
৫:২৩ pm ২৭, ডিসেম্বর ২০২৫
in Top Lead News, জাতীয়
A A
0

নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ জানিয়েছেন, কমিশন চাইলে প্রাপ্তবয়স্ক যে কাউকেই যে কোনো সময় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা সম্ভব। এতে কোনো আইনি বাধা নেই।

শনিবার (২৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের ব্রিফিংকালে সচিব এ তথ্য জানান। তিনি বলেন, “ঢাকা-১৭ আসনের ভোটার হওয়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে আবেদন করেছেন, তা আইন অনুযায়ী সম্পূর্ণ বৈধ। যে কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তি ভোটারের যোগ্যতা রাখলে ইসি তাকে যে কোনো সময় তালিকায় অন্তর্ভুক্ত করতে পারবে।”

এই দিন দুপুরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেবার মধ্য দিয়ে আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ভবনে পৌঁছান তারেক রহমান। সেখানে তাকে স্বাগত জানান কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ ও অন্যান্য কর্মকর্তারা।

ভোটার হওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে গিয়ে তারেক রহমানের ছবি তোলা হয়, দশটি আঙুলের ছাপ এবং চোখের আইরিশ রেকর্ড করা হয়। এছাড়া নিজের নামের স্বাক্ষরও প্রদান করেন, যা পরবর্তীতে জাতীয় পরিচয়পত্রে অন্তর্ভুক্ত হবে। সচিব আখতার আহমেদ জানান, ভোটার তালিকা আইন ২০০৯-এর ১৫ ধারা অনুযায়ী, একদিনের মধ্যে ভোটার তালিকায় অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করা সম্ভব। কমিশন রোববার (২৮ ডিসেম্বর) তারেক রহমানকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয় চূড়ান্ত করবে।

এর আগে সকালেও তারেক রহমানের মেয়ে জাইমা রহমান ভোটার হওয়ার প্রক্রিয়া সম্পন্ন করেন। সঙ্গে ছিলেন তারেকের স্ত্রী, ডা. জুবাইদা রহমান। ঢাকা-১৭ আসনের গুলশান এলাকার ১৯ নম্বর ওয়ার্ড থেকে ভোটার হওয়ার আবেদন করেছেন তারেক রহমান।

Tags: নির্বাচন কমিশনরাজধানীসচিব আখতার আহমেদ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম