Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নির্বাচন ভবন ঘিরে সার্বক্ষণিক নিরাপত্তা জোরদারের নির্দেশ ইসির

Taslima TanishabyTaslima Tanisha
২:৩০ pm ২৮, অক্টোবর ২০২৫
in Lead News, অন্যান্য, জাতীয়
A A
0

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় বা নির্বাচন ভবন ঘিরে সার্বক্ষণিক নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) প্রধান নিরাপত্তা কর্মকর্তা সহিদ আব্দুস সালামের স্বাক্ষরিত পৃথক চিঠি ঢাকা পুলিশ কমিশনার (ডিএমপি) ও জেলা পুলিশ সুপার (এসবি)কে পাঠানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়েছে, ২৫ অক্টোবর (শনিবার) রাত ১১:১০ মিনিটে ভবনের সামনের ভাস্কর্যের কাছে কিছু দুষ্কৃতিকারী ‘ককটেল’ বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় ভবনের নিরাপত্তা ঝুঁকি নিয়ে নির্বাচন কমিশন উদ্বেগ প্রকাশ করেছে।

চিঠিতে আরও বলা হয়েছে, ভবনের আশপাশে অফিস সময়ের পর এবং ছুটির দিনগুলোতে বিভিন্ন ব্যবসায়িক কার্যক্রম চলমান থাকার কারণে নিরাপত্তা হুমকি আরও বৃদ্ধি পাচ্ছে। তাই সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত এই ব্যবসায়িক কার্যক্রম বন্ধ রাখা এবং পুলিশ টহল বাড়ানোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জরুরি ভিত্তিতে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন করে ভবনের আশেপাশে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য অনুরোধ করেছে, যাতে আসন্ন নির্বাচনের সময়ে কোনো নিরাপত্তা হুমকি সৃষ্টি না হয়।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম