Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আগামী বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তার গুরুত্ব নিয়ে আইএসইউতে সেমিনার 

Bangla FMbyBangla FM
৩:৩১ pm ২২, মে ২০২৫
in ক্যাম্পাস
A A
0

মোহাম্মদ মাসুদ মজুমদার :

আগামী বিশ্বের প্রযুক্তিনির্ভর চাকরির বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তার (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স – এআই) প্রভাব ও সম্ভাবনা নিয়ে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে (আইএসইউ) সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আইএসইউ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের উদ্যোগে এ আয়োজনটি অনুষ্ঠিত হয়।

সেমিনারে বক্তারা বলেন, তথ্য প্রযুক্তির এ যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা এমন একটি প্রযুক্তি যা শিল্প, শিক্ষা, স্বাস্থ্য, ব্যাংকিংসহ প্রায় সব খাতেই ব্যাপক পরিবর্তন নিয়ে আসছে। শুধু কর্মক্ষেত্রই নয়, আমাদের জীবনধারাতেও এর প্রভাব পড়ছে। সবাই এআই ব্যবহার করে নিজেকে আরো বেশি সমৃদ্ধ করতে পারে। ভবিষ্যতের চাকরি বাজারে টিকে থাকতে হলে এখন থেকেই এআই বিষয়ে জ্ঞান ও দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

সেমিনারে বক্তব্য প্রদান করেন আইএসইউ প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক মো. আবুল কাশেম, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. মোঃ হাকিকুর রহমান এবং একই বিভাগের শিক্ষক সৈয়দ মুস্তাফিজুর রহমান চৌধুরী। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ভয়েস অব আমেরিকার ফ্রিল্যান্স সাংবাদিক অমৃত মলঙ্গী, নেটকম লার্নিং বাংলাদেশের লার্নিং কন্সালটেন্ট মো: রাফিকুল ইসলাম। এ আয়োজনে পার্টনার হিসেবে ছিল নেটকম লার্নিং পাওয়ার্ড বাই মাইক্রোসফট। এছাড়াও শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

“এজেন্ট এক্স” প্রোগ্রামের আওতায় আয়োজিত এই সেমিনারে অংশগ্রহণকারীরা কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রম্পট ইঞ্জিনিয়ারিং এবং এআই এজেন্ট তৈরির সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন। শিক্ষার্থীদের মধ্যে এআই দক্ষতা বৃদ্ধির মাধ্যমে আগামী প্রজন্মকে যুগোপযোগী করে প্রস্তুত করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম