নাজমুজ সাকিব, (পার্বতীপুর,দিনাজপুরপ্রতিনিধি):
দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার ৬নং মোমিনপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের যশাই মোড় বাজারে অভিযান চালিয়ে শীর্ষ মাদক ব্যবসায়ী মোছা: শাপলা খাতুনকে মাদকসহ হাতেনাতে আটক করেছে ডিবি পুলিশ (গোয়েন্দা শাখা)।
সূত্রে জানা যায়, শুক্রবার রাতে যশাই মোড় বাজারে তার নিজ দোকানে অভিযান চালিয়ে দোকান ও দেহ তল্লাশী করে কয়েকপাতা ট্যাপেন্ডাটল ট্যাবলেট নামক মাদকদ্রব্য উদ্ধার করা হয়। পরে তাকে পার্বতীপুর মডেল থানায় হস্তান্তর করা হয়।
স্থানীয়রা জানান, মোছা: শাপলা খাতুন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং এর আগেও একাধিকবার হাজতবাস করেছেন।

