ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদক বিরোধী অভিযানে ৫৪৫ পিস ইয়াবাসহ মো. শামীম খান (৩৭) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি জেলার বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়নের মেরাশানী গ্রামের মৃত ফরিদ খানের ছেলে।
মঙ্গলবার রাতে আখাউড়া থানার অফিসার ইনচার্জ মো. ছমিউদ্দিনের নেতৃত্বে এসআই মো. এমরান হোসেন ও সঙ্গীয় ফোর্স পৌরসভার খড়মপুর এলাকার কোড্ডা রেলক্রসিং সংলগ্ন বাইপাস সড়কে অভিযান চালিয়ে শামীম খানের হাতে ৫৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করে।
ওসি মো. ছমিউদ্দিন জানান, গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও বলেন, “মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। যে কোনো মূল্যে মাদক নিয়ন্ত্রণ করা হবে।

