Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ভূঞাপুরে অটোরিকশা, ইজিবাইক ও অটোভ্যান চালকদের ড্রাইভিং প্রশিক্ষণ অনুষ্ঠিত 

Tanazzina TaniabyTanazzina Tania
৫:০৯ pm ০৬, নভেম্বর ২০২৫
in সারাদেশ
A A
0
সাজেদুল ইসলাম, ভূঞাপুর(টাঙ্গাইল) প্রতিনিধি :
টাঙ্গাইলের ভূঞাপুরে অটোরিকশা, ইজিবাইক ও অটোভ্যান চালকদের দক্ষতা বৃদ্ধি ও সচেতন করার লক্ষ্যে   একদিনব্যাপী ড্রাইভিং প্রশিক্ষণ ও লাইসেন্স কার্ড প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 
বৃহস্পতিবার (৬ নভেম্বর) উপজেলার স্বাধীনতা কমপ্লেক্স ভবনের হল রুমে ভূঞাপুর পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রাজিব হোসেনের সভাপতিত্বে এই কর্মসূচির আয়োজন করা হয়।
দিনব্যাপী এ প্রশিক্ষণে প্রায় ২০০ জন চালককে বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ ও বৈধ লাইসেন্স কার্ড প্রদান করা হয়। এতে অংশগ্রহণকারীরা সড়ক নিরাপত্তা, ট্রাফিক আইন, যানবাহন রক্ষণাবেক্ষণ ও যাত্রী সেবার নীতিমালা বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল বিআরটি’র মোটরযান পরিদর্শক এনামুল হক ইয়ন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক কামাল হোসেন, সিনিয়র সাংবাদিক আসাদুল ইসলাম, সাংবাদিক  মিজানুর রহমান, সাংবাদিক হাদী চকদার,  অধ্যাপক ও সাংবাদিক আখতার হোসেন খান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা লুৎফর রহমান, ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহিউদ্দিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মফিজুর রহমান খান, পৌর শ্রমিকদলের সাধারণ সম্পাদক খন্দকার জাহাঙ্গীর হোসেন (হৃদয়) প্রমুখ।
পৌর প্রশাসক রাজিব হোসেন বলেন, “চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধি পেলে সড়ক নিরাপত্তা নিশ্চিত হবে। এতে পৌর শহরের যানজট ও দুর্ঘটনা কমবে।
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম