Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নড়াইলে বালুবোঝাই লাটা গাড়ি চাপায় চালকের মৃত্যু

Nuri JahanbyNuri Jahan
৩:১১ pm ০৯, ডিসেম্বর ২০২৫
in দুর্ঘটনা
A A
0

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি:

নড়াইলে বালুবোঝাই লাটা গাড়ি চাপায় চালকের মৃত্যু। নড়াইল সদর উপজেলায় বালুবোঝাই লাটা গাড়ি (ইঞ্জিনচালিত অবৈধ যান) উল্টে এর নিচে চাপা পড়ে চালক মো. হানিফ মোল্যা (২২) নিহত হয়েছেন।উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি গ্রামের একটি আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত হানিফ ওই গ্রামের জলিল মোল্যার ছেলে।

নড়াইল সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) জামিল কবির বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর দেড়টার দিকে হানিফ তার লাটা গাড়িতে বালুবোঝাই করে পোড়াডাঙ্গা এলাকা থেকে দ্রুতগতিতে চালিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে মাইজপাড়া সুইচগেটের মোড় ঘুরতে গিয়ে বালুবোঝাই লাটা গাড়িটি নিয়ন্ত্রণ হারায়।

পরে লাটা গাড়িটি উল্টে এর চালক হানিফ মোল্যা গুরুতর আহত হন। এরপরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় হানিফকে উদ্ধার করে বেলা ২টার দিকে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে, জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নড়াইল সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) জামিল কবির বলেন, সড়ক দুর্ঘটনায় নিহতের খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম