বাংলাদেশ জামায়াতে ইসলামীর নতুন আমির হিসেবে ২০২৬-২৮ মেয়াদের জন্য শপথ গ্রহণ করেছেন ডা. শফিকুর রহমান।
শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর আল-ফালাহ মিলনায়তনে আনুষ্ঠানিক শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
এর আগে ৯ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারা দেশের সদস্যদের (রুকনদের) মধ্যে গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ সম্পন্ন হয়। ভোট গণনার দায়িত্বপ্রাপ্ত টিম প্রাপ্ত ভোটের ফলাফল নিশ্চিত করেন।
১ নভেম্বর রাতে প্রধান নির্বাচন কমিশনার আনুষ্ঠানিকভাবে আমির নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফলের ভিত্তিতে ২০২৬-২০২৮ মেয়াদের জন্য সর্বোচ্চ ভোট প্রাপ্ত ডা. শফিকুর রহমান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত হন।

