পাইকগাছা প্রতিনিধি:
পাইকগাছার চাঁদখালীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করা হয়েছে।
রবিবার সকালে খুলনা-৬ (পাইকগাছা–কয়রা) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও উপজেলা বিএনপির আহবায়ক ডা. আব্দুল মজিদ এর পক্ষ থেকে চাঁদখালী বাজার এলাকায় এ লিফলেট বিতরণ করেন ইউনিয়ন কৃষক দলের নেতাকর্মীরা।
লিফলেট বিতরণ শেষে আব্দুর রহিমের সভাপতিত্বে এক পথসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বর্তমান সদস্য তুষার কান্তি মণ্ডল।
প্রধান বক্তা ছিলেন উপজেলা কৃষক দলের সভাপতি মেছের আলি সানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব হাফেজ আবু মুসা, আসাদুজ্জামান ময়না, নাজমুল হুদা মিন্টু, সেকেন্দার আলী ও সোহরাব আলী।
এছাড়া বক্তব্য রাখেন আজিবর গাজী, আব্দুল কুদ্দুস, রানা, সাদ্দাম হোসেন, শহিদুল ইসলাম, মুক্তার হোসেন, ইসমাইল হোসেন, বারিক গাজী, সাঈদ, সাহেব আলী, আলম সরদার, শরিফুল, সহিল উদ্দিন, কালাম, শফিক সরদার ও আজহারুল ইসলামসহ অন্যান্য নেতাকর্মীরা।

