Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ফিফার প্রথম শান্তি পুরস্কারে ভূষিত হলেন ডোনাল্ড ট্রাম্প

Taslima TanishabyTaslima Tanisha
১২:২৬ pm ০৬, ডিসেম্বর ২০২৫
in Semi Lead News, খেলাধুলা
A A
0

বৈশ্বিক ফুটবল সংস্থা ফিফার প্রথম শান্তি পুরস্কার অর্জন করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (৫ ডিসেম্বর) ২০২৬ ফিফা বিশ্বকাপের ড্র অনুষ্ঠানের ঠিক আগে রাজধানী ওয়াশিংটন ডিসিতে আয়োজিত এক জমকালো আয়োজনে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর হাত থেকে এই পুরস্কার গ্রহণ করেন ট্রাম্প। বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ফিফা সূত্র জানিয়েছে, চলতি বছর থেকেই এই বিশেষ শান্তি পুরস্কার চালু করা হয়েছে। এটি এমন ব্যক্তিদের দেওয়া হবে, যাঁরা বিশ্বশান্তি প্রতিষ্ঠায় অসাধারণ ও অনন্য ভূমিকা রেখেছেন এবং যাঁদের কর্মকাণ্ডে বিশ্বের মানুষ ঐক্যের বন্ধনে আবদ্ধ হয়েছে।

বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে ইনফান্তিনোর সঙ্গে ট্রাম্পের উপস্থিতি এবং সাম্প্রতিক মাসগুলোতে ফিফা সভাপতির সঙ্গে একাধিকবার তাঁর ঘনিষ্ঠ সাক্ষাতের কারণে অনেকেই আগে থেকেই ধারণা করছিলেন—এই পুরস্কার ট্রাম্পই পাচ্ছেন। অবশেষে সেই ধারণাই সত্যি হলো।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ওয়াশিংটন ডিসির ঐতিহাসিক জন এফ কেনেডি সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টসে। সেখানে একটি সোনালি ট্রফি, একটি বিশেষ পদক এবং একটি সার্টিফিকেট ট্রাম্পের হাতে তুলে দেন ইনফান্তিনো।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ট্রাম্প বলেন, কূটনৈতিক হস্তক্ষেপের মাধ্যমে তিনি কোটি কোটি মানুষের প্রাণ রক্ষা করেছেন এবং অনেক যুদ্ধ শুরুর আগেই থামিয়ে দিয়েছেন। তিনি দাবি করেন, “বিশ্বজুড়ে শান্তি বজায় রাখতে আমি বহু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছি।”

পুরস্কার গ্রহণ করে ট্রাম্প আবেগঘন কণ্ঠে বলেন,
“এটি নিঃসন্দেহে আমার জীবনের অন্যতম সেরা সম্মান।”

এ সময় তিনি ২০২৬ ফুটবল বিশ্বকাপের টিকিট বিক্রির কথাও উল্লেখ করেন। ট্রাম্প বলেন,
“এই টুর্নামেন্টে টিকিট বিক্রি নতুন রেকর্ড গড়েছে। জিয়ান্নি দুর্দান্ত কাজ করছেন। এটি আপনার এবং ফুটবল কিংবা আমরা যাকে সকার বলি—এই খেলাটির জন্য এক অসাধারণ উপহার।”

তিনি আরও বলেন,
“আমরা যতটা সম্ভব ভেবেছিলাম, তার চেয়েও বেশি ভক্ত বিশ্বকাপের প্রতি আগ্রহ দেখাচ্ছে।”

বিশ্ব পরিস্থিতি প্রসঙ্গে ট্রাম্প মন্তব্য করেন,
“এখন বিশ্ব অনেক বেশি নিরাপদ। এক বছর আগেও যুক্তরাষ্ট্র খুব একটা ভালো অবস্থানে ছিল না। কিন্তু এই মুহূর্তে আমরা বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় দেশ।”

আগামী ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। টুর্নামেন্ট শুরু হবে আগামী বছরের ১১ জুন, শেষ হবে ১৯ জুলাই। ড্র-এর আনুষ্ঠানিক উদ্বোধনী অংশে অংশ নিতে ট্রাম্প পরে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে একই মঞ্চে ওঠেন। সেখানে তিন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে ফিফা সভাপতি ইনফান্তিনো একটি সেলফিতেও অংশ নেন।

অনুষ্ঠানে হালকা মজার ছলে ‘ফুটবল’ শব্দের ব্যবহার নিয়েও মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন,
“এনএফএলের জন্য আমাদের আলাদা কোনো নাম খুঁজে বের করতে হবে। এটি ফুটবল, অথচ যুক্তরাষ্ট্রে আমরা একে সকার বলি। অথচ এটিই তো প্রকৃত ফুটবল। কেন আমরা একে সকার বলি, তার কোনো মানে হয় না!”

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম