Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মাঝে মাঝে ভুলে যাওয়ার সমস্যা? জাপানি পদ্ধতিতে বাড়ান মস্তিষ্কের ক্ষমতা

Taslima TanishabyTaslima Tanisha
২:০২ pm ১৩, নভেম্বর ২০২৫
in Semi Lead News, লাইফস্টাইল
A A
0

প্রতিদিন ছোট ছোট জিনিস ভুলে যাচ্ছেন? জরুরি কাজ মাথায় রাখতে হিমশিম খাচ্ছেন, ফোনে রিমাইন্ডার বসাচ্ছেন? এমন সমস্যা কমাতে জাপানের কিছু কার্যকর পদ্ধতি মেনে আপনার মস্তিষ্ককে আরও শক্তিশালী করা সম্ভব।

ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ অনুযায়ী, গ্লোবাল হেলথ ইনডেক্সে জাপান রয়েছে দ্বিতীয় স্থানে। দেশটির বাসিন্দাদের মধ্যে ওকিনাওয়া অঞ্চলের মানুষদের দেখা যায় ১০০ বছরের বেশি সময় বাঁচেন। এমন দীর্ঘায়ু ও সুস্থ জীবনের পিছনে রয়েছে তাদের জীবনের কিছু বিশেষ অভ্যাস।

১. ক্যালিগ্রাফি (শোডো)
জাপানি ক্যালিগ্রাফি শোডোতে ব্রাশ ব্যবহার করে কাঞ্জি ও কানা অক্ষর আঁকার মাধ্যমে মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি পায়। মনোযোগ ও ধৈর্য উন্নত হয়।

২. ধ্যান (জ্যাজেন মেডিটেশন)
বুদ্ধের ভঙ্গিতে বসে শ্বাস-প্রশ্বাসের প্রতি মনোযোগ দেওয়া এই ধ্যান পদ্ধতি মন ও মস্তিষ্ককে শার্প রাখে। মনে রাখার ক্ষমতাও বৃদ্ধি পায়।

৩. মেমোরি গেম (আঙ্কি)
পরপর জিনিস মনে রাখার অনুশীলন করলে মস্তিষ্কের শার্পনেস বাড়ে। জাপানের স্কুলে ছাত্ররা এই পদ্ধতি ব্যবহার করে ভালো ফলাফল অর্জন করে।

৪. শব্দ ও নম্বরের লিংক (গোরোআওয়েজ)
শব্দ ও নম্বরের মধ্যে সম্পর্ক তৈরি করে তথ্য মনে রাখার কৌশল। ছোট থেকে বড় তথ্য সহজে মনে রাখা যায়।

৫. সুশি পাজেল খেলা
বুদ্ধি ও মনোযোগের খেলায় অংশ নেওয়া যেমন স্ট্রেস কমায়, তেমনই স্মৃতিশক্তি ও বিশ্লেষণ ক্ষমতা বাড়ায়।

এগুলি নিয়মিত অভ্যাস করলে কাজের পাশাপাশি পড়াশোনা ও দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ তথ্য ভুলে যাওয়ার সমস্যা অনেকটাই কমানো সম্ভব।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম