Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাংলাদেশের সাহিত্য পত্রিকার সংস্কৃতি বিষয়ক আলোচনা সভা এবং অআকখ ম্যাগাজিনের প্রকাশনা উৎসব

Tanazzina TaniabyTanazzina Tania
১১:৫৫ pm ২৬, ডিসেম্বর ২০২৫
in Semi Lead News, বাংলাদেশ
A A
0

বাংলাদেশের সাহিত্য পত্রিকার সংস্কৃতির সম্ভবনা, সঙ্কট ও উত্তরণের পথ বিষয়ক আলোচনা অনুষ্ঠানে আজ উপস্থিত ছিলেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, কবি ও চিন্তক ফরহাদ মঝহার সহ বিভিন্ন লেখক ও সম্পাদকেরা।

গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম জানান সাহিত্য পত্রিকা গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমে চর্চা হয় সাহিত্য। লেখক, পাঠক, সম্পাদক, প্রেস বিভিন্ন ধাপ হয়ে প্রকাশিত হয়। এর সংকট থাকবে কিন্তু সম্ভবনা আছে। আমাদের সম্ভবনা নিয়ে ভাবতে হবে।

বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম বলেন, বাংলা সাহিত্যের ম্যাগাজিন কালচার অনেক পুরনো এবং সমৃদ্ধ। ঢাকা তখন মফস্বল হলেও অনেক সমৃদ্ধ পত্রিকা ঢাকা থেকে প্রকাশ হতো। সময়ের সাথে তাল মিলে না চলতে মেরে অথবা বলা যায় প্রয়োজন নেই এমন কারণেও অনেক ম্যাগাজিন বন্ধ হয়ে যায়। হতে পারে কাগজের বই একদিন শৌখিন বস্তুতে পরিনত হবে। সেখান থেকে অআকখ দারুণ কাজ করছে, অনলাইন এবং অফলাইনে সমানভাবে কাজ করছে যা গুরুত্বপূর্ণ। এবং এই বিষয়কে প্রোডাক্ট হিসাবেও ভাবতে হবে। যেখানে অনলাইন এবং অফলাইনে কনজিউমারের সাথে যোগাযোগ তৈরি করতে হবে। তা না হলে এটা দীর্ঘদিন চালিয়ে যাওয়া সম্ভব হবে না।

চিন্তক এবং কবি ফরহাদ মঝহার বলেন সাহিত্যের প্রধান কাজ সম্পর্ক স্থাপন করা। প্রযুক্তির যুগে ডিজিটাল মাধ্যম ব্যবহার হবে কিন্তু সরাসরি কথা বলে, সামনাসামনি বসে সাহিত্য চর্চাও জারি রাখতে হবে। সাহিত্য শুধু বিনোদনের বিষয় নয়, সাহিত্য খুব সিরিয়াস বিষয়ও। সাহিত্যকে হাতিয়ার হিসাবেও ব্যবহার করা হয়, যেমন ডিজিটাল মাধ্যম ব্যবহার করে অনেকে প্রপাগাণ্ডা চালায়। ডিজিটাল যুগে সাহিত্যের ধারা প্রযুক্তির কারণে আধুনিক হতে হবে। মুখোমুখি বসে আলোচনার মাধ্যম সরাসরি সাহিত্য চর্চা করতে হবে। অআকখ দুই মাধ্যমে সাহিত্য চর্চা জারি রাখছে এবং এখন মুদ্রণ রুপে। সবকিছু আমাদের সাহিত্যের জন্য আশাজাগানিয়া।

লিটলম্যাগ থেকে শুরু করে সাহিত্য সাময়িকী ছিলো এক সময়ের বিপ্লবের হাতিয়ার। প্রেম, ভাতৃত্ব কিংবা দ্রোহ সবার আগে গর্জে উঠতো সাহিত্য সাময়িকী সমূহ। বিশ্ব আধুনিক হচ্ছে, কাগজের বই ইবুক হচ্ছে, পত্রিকাগুলো কাগজ ছেড়ে অনলাইনে ঝুঁকছে। কিন্তু আমরা বিশ্বাস করি সাদা কাগজে কালো কালির হরফের আবেদন এই প্রবল প্রযুক্তির যুগে একেবারে মুছে যায়নি। তাই দীর্ঘ তিন বছরের পথচায় আমরা উপলব্ধি করেছি সাহিত্য সাময়িকীর প্রয়োজনীয়তা। আমাদের ম্যাগাজিনের আত্মপ্রকাশ উপলক্ষে আমরা আয়োজন করেছিলাম ‘বাংলাদেশের সাহিত্য সাময়িকীর সংস্কৃতি শীর্ষক একটি আলোচনা অনুষ্ঠানের। যেখানে আমরা সাহিত্য সাময়িকীর সংস্কৃতি, সংকট, সম্ভবনা নিয়ে আলোচনা হয়।

অনুষ্ঠিত আজ ২৬ ডিসেম্বর ২০২৫, শুক্রবার বিকাল ৪.০০ ঘটিকায়, বাংলা একাডেমির আল মাহমুদ লেখক কর্নারে।

‘অআকথ’ বিগত তিন বছর ধরে সাহিত্য, সংস্কৃতি ও মননচর্চার নানা কার্যক্রম পরিচালনা করে আসছে। বইমেলায় ভিন্নধর্মী স্টল হিসাবে বেশ জনপ্রিয় ছিলো এবং ফেসবুক, ইউটিউব ও নিজস্ব ওয়েবসাইটে ধারাবাহিক সাহিত্যভিত্তিক কনটেন্ট প্রকাশের মাধ্যমে পাঠকের কাছে পৌঁছানোর পাশাপাশি জাতীয় গ্রন্থকেন্দ্র এর সাথে যৌথ উদ্যোগে পাঠচক্র আয়োজন করে আসছে। এবার প্রথমবারের মতো একটি মুদ্রিত সাহিত্য পত্রিকা হিসেবে আত্মপ্রকাশ করেছে ‘অআকথ’।

Tags: বাংলাদেশের সাহিত্য পত্রিকা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম