Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শহীদ বুদ্ধিজীবী হত্যা দিবস স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

Taslima TanishabyTaslima Tanisha
৯:২৪ pm ১৪, ডিসেম্বর ২০২৫
in সারাদেশ
A A
0

১৪ ডিসেম্বর রবিবার বিকেল ৩টায় বাংলাদেশের সমাজতান্ত্রিক ফ্রন্ট ও জনতার ঐক্য যৌথভাবে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা করেন। বাংলাদেশের স্বাধীনতা পার্টির সভাপতি আব্দুল গফুর মিয়ার সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য রাখেন বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল) এর সাধারণ সম্পাদক কমরেড এস এম হানিফুল কবির।

সোনার বাংলা পার্টির সভাপতি সৈয়দ হারুন-অর-রশিদ, রফিকুল ইসলাম আসাদ, সিকদার হারুন মাহমুদ, বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল) এর যুগ্ম সম্পাদক কমরেড এম এম ওবায়দুল্লাহ জয় প্রমুখ। সভার শুরুতে ১৯৭১ সনে পাক বাহিনীর হাতে নিহত সকল শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন। কমরেড এস এম হানিফুল কবির ১৯৭১ সনে নিহত ৬৩৯জন বুদ্ধিজীবীর নাম স্মরণ করেন। বক্তাগণ উল্লেখ করেন যে ১৯৭১ সনে মুক্তিযুদ্ধ ছিল একটি জনযুদ্ধ।

পাক বাহিনীর সাথে তখনকার মুসলিম লীগ, জামায়াতে ইসলাম এদেশের মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়ে গণহত্যা করেছিল। তাদের বিরুদ্ধে ট্রাইব্যুনাল গঠিত হয়েছিল বহু বিলম্বে। গুম, হত্যাকারী হিসেবে জামায়াতে ইসলামীর নেতারা দোষী সাব্যস্ত হয়েছিল। ২০২৪ সনে আওয়ামী লীগ জনগণের বিরুদ্ধে গণহত্যায় সামিল হয়ে দেড় হাজারেরও বেশি মানুষ হত্যা ও একুশ হাজারেরও বেশি মানুষকে মারাত্মকভাবে আহত করেছিল। শেখ হাসিনার ফাসির আদেশ হয়েছে।

এখন ইউনুস সরকার জামায়াতকে ফেব্রুয়ারির ২০২৬ সালের জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছে। বক্তাগণ জামায়াতকে নিয়ে নির্বাচনের বিরোধিতা করেন। আওয়ামী লীগসহ ১৪ দল ও জাতীয় পার্টিকে চিরদিনের জন্য রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধের আহ্বান জানান।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম