Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দিনাজপুর–৩ মনোনয়ন যাচাই শেষে এক প্রার্থী বাতিল, একটির কার্যক্রম স্থগিত

Nuri JahanbyNuri Jahan
২:২৫ pm ০৩, জানুয়ারী ২০২৬
in সারাদেশ
A A
0

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুর–৩ সদর আসনে জাতীয় সংসদ নির্বাচনে দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এক প্রার্থীর মনোনয়ন বাতিল এবং আরেকটির কার্যক্রম স্থগিত করা হয়েছে।

আজ শনিবার সকাল ১১টায় দিনাজপুর -৩ সদর আসনের দাখিলকৃত মোট ১০টি মনোনয়নপত্র যাচাই-বাছাই করেন জেলা রিটার্নিং কর্মকর্তা রফিকুল ইসলাম। যাচাই-বাছাইয়ে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী অমৃত কুমার রায়ের মনোনয়নপত্রে দলীয় প্রধানের স্বাক্ষর না থাকায় তা বাতিল ঘোষণা করা হয়।

এদিকে, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দাখিলকৃত মনোনয়নপত্র গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২-এর ১৪(৪) ধারা অনুযায়ী স্থগিত করা হয়েছে। সংশ্লিষ্ট আইনে মৃত ব্যক্তির মনোনয়ন গ্রহণযোগ্য নয় বিধায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যাচাই-বাছাই শেষে দিনাজপুর–৩ সদর আসনে বিএনপি প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলম, জাতীয় পার্টির আহমেদ শফী রুবেল, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মাইনুল আলমসহ মোট আটজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

সৈয়দ জাহাঙ্গীর আলম (বিএনপি): মনোনয়নপত্র বৈধ হওয়ায় আমরা সন্তুষ্ট। আশা করছি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবে। আহমেদ শফী রুবেল (জাতীয় পার্টি): আইন অনুযায়ী যাচাই-বাছাই হয়েছে। এখন নির্বাচন কমিশনের কাছে প্রত্যাশা—সমান মাঠ নিশ্চিত করা।

মোহাম্মদ খাইরুজ্জামান (বাংলাদেশ ইসলামী আন্দোলন): গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা অংশ নিচ্ছি। জনগণের রায়ের মাধ্যমেই নেতৃত্ব নির্ধারিত হোক—এটাই চাই। কিবরিয়া হুসাইন (বাংলাদেশের সমাজতান্ত্রিক দল–বাসদ): মনোনয়ন বৈধ হওয়ায় আমরা লড়াইয়ে থাকছি। ভোটারদের অধিকার নিশ্চিত করাই এখন মূল দাবি।

মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমে দিনাজপুর–৩ সদর আসনের সকল প্রার্থী ও তাঁদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম