Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

প্রকল্পের টাকা আত্মসাত, ডিমলা পিআইও’র অফিস সহকারী গ্রেফতার

Nuri JahanbyNuri Jahan
৫:৪৯ pm ০১, জানুয়ারী ২০২৬
in অপরাধ
A A
0

শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি:

নীলফামারীতে প্রকল্পের টাকা আত্মসাতের মামলায় অভিযুক্ত ডিমলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ের অফিস সহকারী মশিউর রহমানকে (৪০) গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) তাকে আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে। র‍্যাব-১৩ বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে রংপুরের সিও বাজার এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

​মশিউর রহমান টিআর-কাবিখা প্রকল্পের টাকার চেক জালিয়াতি দুই দফায় (২৪ ও ২৮ ডিসেম্বর) সোনালী ব্যাংক ডিমলা শাখা থেকে মোট ৩০ লাখ ৮৩ হাজার ৫০০ টাকা করে ব্যাংক থেকে তুলে নিয়ে পালিয়ে যান। টাকা তোলার পর থেকে তিনি অফিসে অনুপস্থিত থাকেন এবং আত্মগোপনে চলে যান।
​
​টাকা আত্মসাতের বিষয়টি জানাজানি হলে ডিমলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফুল হক বাদী হয়ে গত সোমবার (২৯ ডিসেম্বর) ডিমলা থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর থেকেই র‍্যাব-১৩ এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে।

মশিউর রহমান রংপুরের কোতয়ালী থানার সিও বাজার এলাকায় জনৈক মামুনুর রশিদের বাসায় লুকিয়ে আছেন এমন গোপন সংবাদের র‍্যাবের একটি যৌথ দল সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে তাকে ডিমলা থানায় হস্তান্তর করা হয়।

ডিমল পিআইও অফিস সহকারী মশিউর রহমান দিনাজপুরের বিরল উপজেলার বৈদ্যনাথপুর গ্রামের মতিউর রহমানের ছেলে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম