Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ইবিতে চালু হচ্ছে ডিজিটাল পেমেন্ট সিস্টেম, ঘরে বসেই ফি দিতে পারবে শিক্ষার্থীরা

Taslima TanishabyTaslima Tanisha
৮:১৫ pm ২৬, অক্টোবর ২০২৫
in অন্যান্য, ক্যাম্পাস
A A
0

মাহফুজুল হক পিয়াস, ইবি:

দীর্ঘদিনের প্রত্যাশার অবসান ঘটিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) চালু হতে যাচ্ছে ডিজিটাল পেমেন্ট সিস্টেম। এর ফলে দেশের যেকোনো প্রান্ত থেকেই শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের যাবতীয় ফি ও অন্যান্য পেমেন্ট ঘরে বসেই অনলাইনে পরিশোধ করতে পারবেন।

রবিবার (২৬ অক্টোবর) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে ইবি প্রশাসন ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র প্রতিনিধিদের মধ্যে এক বৈঠক শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এসময় মিটিংয়ে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. শাহজাহান আলী ও সহকারী পরিচালক অধ্যাপক ড. শরিফুল ইসলাম।

ইসলামী ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস-প্রেসিডেন্ট ও ইনচার্জ এ.এন.এম তাওহিদুল ইসলাম, ঝিনাইদহ ব্রাঞ্চের প্রধান এম. রুহুল আমিন, কর্মকর্তা মনিরুল ইসলাম ও শেখপাড়া বাজার সাব-ব্রাঞ্চের ইনচার্জ মোহাম্মদ রবিউল।
এছাড়াও ছাত্রসংগঠনের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সভাপতি মু. মাহমুদুল হাসান, ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহমেদসহ অন্যরা।

এর আগে, গত ১৮ অক্টোবর শাখা ছাত্রশিবির ডিজিটাল পেমেন্ট সিস্টেম চালুর বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ১ সপ্তাহের সময় বেঁধে দেয়। এবং ২১ অক্টোবর একই দাবিতে স্মারকলিপি দেয় শাখা ছাত্রদল। এছাড়াও বিভিন্ন সময়ে একই দাবিতে বার বার আন্দোলন করেছে সাধারণ শিক্ষার্থীরা।

ইসলামী ব্যাংকের এ.এন.এম তাওহিদুল ইসলাম বলেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে সহজে তাদের টিউশন ফি ও অন্যান্য ফি প্রদান করতে পারে, সে লক্ষ্যেই আমরা কাজ করছি। খুব শিগগিরই শিক্ষার্থীরা দেশের যেকোনো স্থান থেকেই ডিজিটাল পেমেন্ট সুবিধা নিতে পারবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়কে একটি সম্পূর্ণ অটোমেটেড সিস্টেমে রূপ দিতে আমরা এটিএম, সিআরএম ও বাংলা কিউআর কোডসহ আধুনিক ব্যাংকিং সেবা চালুর উদ্যোগ নিচ্ছি।”

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “ছাত্রদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এবং আধুনিক যুগের চাহিদা বিবেচনায় আমরা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছি। ইসলামী ব্যাংক এ উদ্যোগে আমাদের সহযোগিতা করছে, এজন্য তাদের ধন্যবাদ জানাচ্ছি। এক সপ্তাহের মধ্যেই পাইলটিং কাজ শুরু হবে বলে তারা জানিয়েছেন। সম্পূর্ণ বিনামূল্যে এই সুবিধা নিতে পারবে শিক্ষার্থীরা।
এক প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, “ইনশাআল্লাহ, পুরো প্রক্রিয়াটিই অনলাইনে সম্পন্ন করা যাবে।”

মিটিং শেষে শাখা শিবিরের সভাপতি মাহমুদুল হাসানের মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, “আমরা বিশ্ববিদ্যালয়ের পেমেন্ট সিস্টেম ডিজিটাল করবার জন্য দীর্ঘদিন ধরেই বলে আসছিলাম। সর্বশেষ আমাদের কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এক সপ্তাহ সময় আমরা বেঁধে দিয়েছিলাম। প্রশাসন বিশ্বমান উদ্যোগ গ্রহণ করেছে। আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাই। আমরা আশা করছি যে এটা খুব দ্রুতই এক্সিকিউশন হবে। আমরা সোনালী, অগ্রণী, ইসলামী ব্যাংকসহ আরও কয়েকটা ব্যাংকের সাথে কথা বলেছিলাম। সবাই সম্ভবত প্রশাসনের সাথে কথা বলেছে। ইসলামী ব্যাংকসহ অন্যান্য ব্যাংকগুলোও এসেছে। তো সেই জায়গা থেকে আজকে ইসলামী ব্যাংকের সাথে প্রশাসন বসেছে। তাদের সাথে একটা হয়তো চুক্তিতে যাবে কিছুদিনের মধ্যেই। আর আমরা আশা করছি যে এই আউটপুটটা (ডিজিটাল পেমেন্ট সিস্টেম) আমরা এক সপ্তাহের মধ্যে দেখতে পাবো।”

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম