Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঢাকার জলাশয় বাঁচলেই ঢাকা বাঁচবে : রিজওয়ানা হাসান

Taslima TanishabyTaslima Tanisha
৪:০৬ pm ০৬, সেপ্টেম্বর ২০২৫
in Lead News, জাতীয়
A A
0

ঢাকার জলাশয় রক্ষা ছাড়া নগর টিকিয়ে রাখা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেছেন, “জলাধার পুনরুদ্ধারের কোনো বিকল্প নেই। খাল উদ্ধার কার্যক্রমের সুফল ইতোমধ্যেই ঢাকাবাসী পাচ্ছে। এ বছর ভরা বর্ষায়ও জলাবদ্ধতা তুলনামূলকভাবে কম ছিল।”

শনিবার নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম (ইউডিজেএফবি) আয়োজিত ‘ঢাকার জলাধার পুনরুদ্ধার: চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক নগর সংলাপ ও বেস্ট আরবান রিপোর্টিং অ্যাওয়ার্ড–২০২৫ প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সৈয়দা রিজওয়ানা জানান, ঢাকার জেলা প্রশাসককে জলবায়ু ট্রাস্ট ফান্ড থেকে ৪০টি পুকুর পুনরুদ্ধারে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। তিনি বলেন, জনগণ সচেতন হলে এবং একতাবদ্ধ হলে জলাধার রক্ষা কঠিন কিছু নয়। একইসঙ্গে তিনি জানান, দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি বনভূমি কাটার কোনো অনুমতি দেননি।

ডিটেইল এরিয়া প্ল্যান (ড্যাপ) প্রসঙ্গে তিনি বলেন, “ড্যাপে সাধারণ জলাশয় বলে কিছু থাকবে না, জলাশয় মানেই জলাশয়। কোনোভাবেই জলাশয় ভরাট করা যাবে না।” তিনি আরও জানান, হাওর সুরক্ষা আদেশও চূড়ান্ত করা হয়েছে, যেখানে কৃষিকাজ ও হাউজবোট চলাচল সম্পর্কিত নির্দেশনা রয়েছে।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. মু. মুসলেহ উদ্দীন হাসান। তিনি বলেন, রাজউক ও সিটি করপোরেশন যৌথভাবে উচ্ছেদ অভিযানে নেমেছে। তবে প্রভাবশালী দখলদার, পরিকল্পনার ঘাটতি ও সমন্বয়ের অভাব বড় চ্যালেঞ্জ হয়ে আছে।

বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের চেয়ারম্যান অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার বলেন, রাজউকের কাছেই ঢাকার পুকুরের সঠিক তালিকা নেই। জিআইএস ম্যাপ ব্যবহার করে তালিকা তৈরি ও তা জনসাধারণের জন্য উন্মুক্ত করার আহ্বান জানান তিনি।

স্থপতি সুজাউল ইসলাম খান অভিযোগ করেন, ড্যাপের মাধ্যমে প্রায় ৮০০ বর্গকিলোমিটার এলাকায় উন্নয়নের নামে হাউজিং কোম্পানিগুলোর জন্য সুযোগ তৈরি হচ্ছে, যা অপরিকল্পিত নগরায়ণকে উৎসাহ দেবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক প্রধান প্রকৌশলী মো. নুরুল্লাহ, ইউএনডিপির প্রোজেক্ট ম্যানেজার ইয়ুগেশ প্রাধানাংসহ অন্যান্য অতিথিরা।

সংলাপ শেষে বেস্ট আরবান রিপোর্টিং অ্যাওয়ার্ড–২০২৫ প্রদান করা হয়। এবারে ৫টি ক্যাটাগরিতে ৬ জন সাংবাদিককে পুরস্কৃত করা হয়েছে।

 

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম