Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

চাঁদপুরে জুয়েল হত্যার বিচার দাবিতে লাশ নিয়ে থানার সামনে মানববন্ধন ও বিক্ষোভ

Bangla FMbyBangla FM
৫:৪১ pm ০৬, জুলাই ২০২৫
in অন্যান্য
A A
0

মো. নাছির উদ্দিন, চাঁদপুর:


চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ফরহাদ জুয়েল (২৭) নামে এক যুবকের নৃশংস হত্যার বিচার দাবিতে লাশ নিয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন তার স্বজন ও এলাকাবাসী। রবিবার (৬ জুলাই ২০২৫) দুপুরে উপজেলার ছেংগারচর বাজারে মতলব উত্তর থানার সামনে প্রায় ঘন্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষুব্ধ এলাকাবাসী খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নানা স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলে।

নিহত ফরহাদ জুয়েল কলাকান্দা ইউনিয়নের সাতানী গ্রামের বাসিন্দা। তিনি এক সন্তানের জনক এবং পরিবারে স্ত্রী ও মা রয়েছেন। পরিবারের ভাষ্য মতে, ৪ জুলাই সকালে জুয়েল বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। পরদিন ৫ জুলাই হাইমচর উপজেলার নীলকমল এলাকার মেঘনা নদী থেকে তার মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করে নৌ পুলিশ। পুলিশ জানিয়েছে, মরদেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে, যা তাকে হত্যার প্রমাণ বহন করে।

বিক্ষোভে নিহতের বাবা মো. আবুল হাশেম বলেন, “আমার ছেলেকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা আইনের আশ্রয় নিয়েছি, এখন চাই সুষ্ঠু বিচার হোক। দোষীরা যেন কোনোভাবেই রেহাই না পায়।” নিহতের স্ত্রী সূরবী আক্তার বলেন, “আমার ছোট একটা বাচ্চা আছে, সে এখন পিতাহারা। আমি শুধু চাই, খুনিদের বিচার হোক, যেন আর কোনো পরিবার এভাবে ভেঙে না যায়।” নিহতের মা সুফিয়া বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার ছেলেকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। আমি তার হত্যার বিচার চাই। যেন কোনো মায়ের বুক খালি না হয়।”

মানববন্ধন চলাকালে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সহকারী পুলিশ সুপার খাইরুল কবির ও মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হক স্বজনদের শান্ত রাখেন এবং দ্রুত তদন্ত করে বিচার নিশ্চিত করার আশ্বাস দেন। খাইরুল কবির জানান, হত্যাকাণ্ডের ঘটনায় সম্পৃক্ত সন্দেহে চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তদন্ত গুরুত্ব সহকারে চলছে।

এদিকে দুপুরে নিহত ফরহাদ জুয়েলের বাবা মো. আবুল হাশেম ১৫ জনের নাম উল্লেখ করে এবং আরও ১০-১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে মতলব উত্তর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম