Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রাজশাহীতে ভ্যানচালক’কে গাছে বেঁধে নির্যাতন 

Bangla FMbyBangla FM
১১:০৬ am ২৪, জুলাই ২০২৫
in সারাদেশ
A A
0

মো: গোলাম কিবরিয়া,রাজশাহী জেলা প্রতিনিধি:

রাজশাহীর বাগমারা’য় উপজেলায় মাছ  চুরির  অভিযোগে মুজিবুর রহমান (৫৬) নামে এক ভ্যানচালককে গাছের সঙ্গে  বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে।

বুধবার (২৩ জুলাই) সকালে  উপজেলার হাটমাধনগর এলাকায় এই ঘটনা  ঘটে। জাতীয় জরুরি  সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার  করে।

মুজিবুর রহমান উপজেলার  নরদাশ ইউনিয়নের বাসুদেবপাড়া গ্রামের  বাসিন্দা। তিনি পেশায় ভ্যানচালক।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল  সাড়ে ৯টার দিকে মুজিবুর হাটগাঙ্গোপাড়া এলাকার আড়তে  মাছ বিক্রি শেষে বাড়ি  ফিরছিলেন। পথিমধ্যে হাটমাধনগর এলাকায় পৌঁছালে  স্থানীয় কয়েকজন তাঁর গতিরোধ করে। তাঁরা অভিযোগ তোলেন, মুজিবুর  তাঁদের বিল থেকে মাছ চুরি করে বিক্রি করছেন। এরপর  তাঁকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে গাছের সঙ্গে বেঁধে মারধর  করা হয়।

সকাল ১০টার দিকে  স্থানীয়রা ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ  ঘটনাস্থলে যায়। পরে হাটগাঙ্গোপাড়া পুলিশ  তদন্ত কেন্দ্রের সদস্যরা গিয়ে মুজিবুরকে  উদ্ধার করে।

মুজিবুরের স্বজনদের  দাবি, উপজেলার জোঁকাবিল ঘিরে দীর্ঘদিন ধরে  হাটমাধনগর ও বাসুদেবপাড়া গ্রামের  মধ্যে বিরোধ চলছে। বিলের মালিকানা ও মাছ চাষ নিয়ে আগে একবার  খুনের ঘটনাও ঘটেছে। তারা  অভিযোগ করেন,সেই বিরোধের  ধারাবাহিকতায় মিথ্যা অপবাদ দিয়ে মুজিবুরকে নির্যাতন করেছেন আবুল  কালাম, আফসার আলী, পিয়ার  বকস, নাদের আলী’সহ কয়েকজন।

অন্যদিকে অভিযুক্ত  আবুল কালাম বলেন, ‘মুজিবুর ও তাঁর ভাই এবাদুর  দীর্ঘদিন ধরে আমাদের বিলের  মাছ চুরি করে বাজারে বিক্রি করছেন। কয়েকবার হাতেনাতে  ধরার পরও তাঁরা সংশোধন হননি। কয়েকদিন আগে তাঁরা বিলের মুখের একটি জলকপাট  খুলে মাছ বের করে দেন।

ঘটনার বিষয়ে হাটগাঙ্গোপাড়া পুলিশ  তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত  কর্মকর্তা সিদ্দিকুর রহমান বলেন,৯৯৯-এ ফোন পেয়ে  আমরা সেখানে যাই। তখন মুজিবুর বাঁধা অবস্থায় ছিল না, তবে  তাঁকে হেফাজতে নেওয়া হয়েছে। বিলের মাছচাষিদের পক্ষ থেকে  তাঁর বিরুদ্ধে মৌখিক অভিযোগ এসেছে। লিখিত অভিযোগ পেলে  আইন অনুযায়ী ব্যবস্থা  নেওয়া হবে।

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম