Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

টঙ্গীর জোড় ইজতেমা ময়দানে মুসল্লির মৃত্যু

Taslima TanishabyTaslima Tanisha
৪:৫২ pm ২৮, নভেম্বর ২০২৫
in Semi Lead News, সারাদেশ
A A
0

গাজীপুরের টঙ্গীর তুরাগপাড়ে অনুষ্ঠিত জোড় ইজতেমা ময়দানে নূর আলম (৮০) নামের এক মুসল্লির মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে তিনি ইজতেমা মাঠেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।

পরিবার ও ইজতেমায় অংশ নেওয়া সাথিদের বরাতে জানা যায়, নূর আলম নোয়াখালী সদর উপজেলার আন্ডারচর (কাজীর তালুক) এলাকার বাসিন্দা এবং সুলতান আহমদের ছেলে। জোড় ইজতেমায় তিনি নোয়াখালী খিত্তায় অবস্থান করছিলেন। বৃহস্পতিবার রাতে স্বাভাবিকভাবেই ঘুমাতে গেলেও ভোরের দিকে তার সাড়া-শব্দ না পেয়ে সাথিরা তাকে কাছের চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তাবলিগ জামাতের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, বিশ্ব ইজতেমার প্রস্তুতি হিসেবে প্রতি বছর যেভাবে অনুষ্ঠিত হয়, ঠিক সেই ধারাবাহিকতায় শুক্রবার ফজরের নামাজের পর ৫ দিনব্যাপী জোড় ইজতেমা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। শুরু হওয়ার আগেই এক মুসল্লির মৃত্যুর ঘটনা ময়দানে উপস্থিত সবার মাঝে বিষাদের সৃষ্টি করেছে।

এদিকে টঙ্গী পশ্চিম থানার ওসি হারুন অর রশিদ জানান, জোড় ইজতেমা উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রচুর সংখ্যক মুসল্লির উপস্থিতির কারণে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, নূর আলম দীর্ঘদিন ধরে তাবলিগের বিভিন্ন কার্যক্রমে যুক্ত ছিলেন এবং নিয়মিতভাবে চিল্লায় অংশ নিতেন। ইজতেমার আধ্যাত্মিক পরিবেশেই তার মৃত্যু হওয়ায় সাথিরা এটিকে ‘হুসনে খাতিমা’ হিসেবে দেখছেন।

তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম