সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):
মৌলভীবাজারে ‘ডেভিল হান্ট ফেজ টু’ অভিযানে গত দুই দিনে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার।
মৌলভীবাজার জেলায় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর চলমান ‘ডেভিল হান্ট ফেজ টু’ অভিযানে গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন:-
১) কুলাউড়া উপজেলার ৮ নম্বর রাউৎগাঁও ইউনিয়নের নিষিদ্ধ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সুয়াইবুর রহমান।
২) ২ নম্বর ভুনবীর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মো. জয়নাল মিয়া।
৩) শ্রীমঙ্গল শ্রমিক লীগের সক্রিয় কর্মী রিপন মিয়া ওরফে চায়না রিপন।
৪) মৌলভীবাজার সদর আওয়ামী লীগের সক্রিয় কর্মী মশিকুর রহমান।
৫) যুব-প্রজন্ম লীগ মৌলভীবাজার জেলা শাখার সহসভাপতি ফয়ছাল আহমেদ।
৬) বড়লেখা উপজেলার ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাসুক আহমদ।
এদিকে,এর আগের দিন মঙ্গলবার (২২ ডিসেম্বর) একই অভিযানে আরও সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে পাঠানো পৃথক বিজ্ঞপ্তিতে জানানো হয়,গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন:
১) মৌলভীবাজার পৌর ছাত্রলীগের সদস্য মাহফুজ ইসলাম (২২)।
২) কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের ওয়ার্ড যুবলীগের সহসভাপতি মো. মোস্তফা কামাল (৪০)।
৩) জুড়ী উপজেলা যুবলীগের উপদপ্তর সম্পাদক খোকন দে (৩৩)।
৪) কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের ছাত্রলীগ কর্মী মো. রুবেল আহমদ (২১)।
৫) রাউৎগাঁও এলাকার আওয়ামী লীগ কর্মী নানু মিয়া নান্নু (৩৩)।
৬) বড়লেখা উপজেলার মজফরপুর এলাকার শ্রমিক লীগের কর্মী ফয়ছল আহমদ (৩৯)
৭) রাজনগর উপজেলার হরিচক এলাকার ছাত্রলীগ কর্মী মুক্তার মিয়া (৩০)।
বিষয়টি নিশ্চিত করে মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন জানান,‘ডেভিল হান্ট ফেজ টু’ অভিযানে এ পর্যন্ত নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের মোট ৫৭ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান,জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ অভিযান অব্যাহত থাকবে।

