Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মৌলভীবাজারে ডেভিল হান্ট ফেজ-২, ২৪ ঘণ্টায় ৮ জন গ্রেফতার

Tanazzina TaniabyTanazzina Tania
৭:৩৭ pm ১৯, ডিসেম্বর ২০২৫
in Semi Lead News, আইন ও আদালত
A A
0

সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):

আসন্ন নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে মৌলভীবাজার জেলায় বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট ফেজ-২’ পরিচালনা করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন পুলিশের মুখপাত্র মোহাম্মদ বিল্লাল হোসেন।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন:
কুলাউড়া উপজেলার ৫ নম্বর ব্রাহ্মণবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মমদুদ হোসেন।

মৌলভীবাজার সদর উপজেলার কাগাবালা ইউনিয়নের পদিনাপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল হক ওরফে রমজান।

জুড়ী উপজেলা ওলামা লীগের সাধারণ সম্পাদক মো. কবির মিয়া।

কুলাউড়া উপজেলার ১৩ নম্বর কর্মধা ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সেলিম আল দীন ওরফে সেলিম মিয়া।

বড়লেখা উপজেলার ৭ নম্বর তালিমপুর ইউনিয়নের যুবলীগ কর্মী হাবিবুর রহমান।

শ্রীমঙ্গল শ্রমিক লীগের কর্মী আলমগীর হোসেন ও রাশেদুল ইসলাম এবং সদর উপজেলার ১২ নম্বর গিয়াসনগর ইউনিয়নের আওয়ামী লীগ কর্মী আব্দুল কালাম আজাদ।

পুলিশ জানায়,নির্বাচনকালীন শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং সহিংসতা প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা ও প্রস্তুতি নেওয়া হয়েছে।

Tags: অপরাধআওয়ামী লীগ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম