Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

চরদিঘলদী ইউনিয়নে উন্নয়ন জোয়ার: ৫০ লক্ষ টাকার প্রকল্পের কাজ চলমান

Tanazzina TaniabyTanazzina Tania
৫:৫৬ pm ১২, জানুয়ারী ২০২৬
in সারাদেশ
A A
0

নরসিংদী প্রতিনিধি:

দূর্গম চরাঞ্চলে জনসাধারণের জীবনের মান উন্নয়নে জনপ্রতিনিধিদের অবস্থান শুন্যের কোটায় হলেও নরসিংদী সদরের মাধবদী থানার আওতাধীন চরদিঘলদী ইউনিয়নের কাবিখা-কাবিটা ও টিআর প্রকল্পের আওতায় চলমান উন্নয়ন কার্যক্রম স্থানীয় গ্রামীণ অবকাঠামো উন্নয়নে নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং জনদুর্ভোগ লাঘবে এসব প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে কাবিখা/কাবিটা ও টিআর প্রকল্পের মাধ্যমে রাস্তা সংস্কার ও মাটির কাজ বাস্তবায়ন করা হচ্ছে। এতে একদিকে যেমন কৃষিজমির পানি নিষ্কাশন সহজ হচ্ছে, অন্যদিকে স্থানীয় মানুষের চলাচলে স্বস্তি ফিরেছে।

উপরোল্লিখিত প্রকল্পের আওতায় বাস্তবায়িত উন্নয়ন কাজগুলো ইউনিয়নের সার্বিক অবকাঠামোকে আরও সুসংহত করছে। এসব প্রকল্প বাস্তবায়নের ফলে স্বল্প আয়ের মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হওয়ায় জীবনমানেও ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, আগে যেসব এলাকায় চলাচল কষ্টসাধ্য ছিল, এখন সেসব এলাকায় যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত হয়েছে। নতুন রাস্তা নির্মাণের ফলে এলাকায় উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। তারা এই উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার দাবি জানান।

ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে এসব প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে এবং ভবিষ্যতেও উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে।

এ ব্যাপারে নরসিংদী সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম (শোভন) বলেন,পিছিয়ে পড়া চরাঞ্চলে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নরসিংদী সদর উপজেলার নির্বাহী অফিসার আসমা জাহান সরকারের নির্দেশনায় কাজের সার্বিক পরিমাণ ও গুণগতমান বজায় রেখে ২০২৫-২০২৬ অর্থ বছরের (১ম পর্যায়) চরদিঘলদী ইউনিয়নে কাবিখা’র-২ টি, কাবিটা’র-৫টি ও টিআরের-১০ টিসহ মোট-১৭ টি প্রকল্প দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের অর্থায়নে প্রায় ৫০ লক্ষ টাকায় বাস্তবায়নের শেষ পর্যায়। সামনে চলতি অর্থ বছরে (২য় পর্যায়) আরো চাহিদানুপাতে উন্নয়নের কার্যক্রম অব্যাহত থাকবে।

চরদিঘলদী ইউনিয়নে কাবিখা ও টিআর প্রকল্পের সফল বাস্তবায়ন স্থানীয় গ্রামীণ অবকাঠামো উন্নয়নের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম